Advertisement
জুমবাংলা ডেস্ক : নির্বাচন কমিশনে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে দেশের বিরোধী রাজনৈতিক দল বিএনপি। ২০২৩ পঞ্জিকা বছরে দলটি আয়ের চেয়ে তিন গুণের বেশি ব্যয় করেছে। গত বছর দলটির আয় হয়েছিল ১ কোটি ১০ লাখ ৮০ হাাজার ১৫১টাকা। তবে দলটির ব্যয় হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা।

সোমবার নির্বাচন কমিশনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার ও বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেন।

জাতীয় নির্বাহী ও স্থায়ী কমিটির চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংকের সুদ দলটির আয়ের উৎস।

অন্যদিকে দলের গুম খুন হওয়া নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহযোগিতা দিতে দলটি ব্যয় করেছে ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৮১৯টাকা। বাকি টাকা অফিস কর্মচারীদের বেতন, পত্রিকায় বিজ্ঞাপন, পোস্টার ও ইফতার আয়োজনে ব্যয় করেছে দলটি।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, পূর্ববর্তী পঞ্জিকা বছরে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। কোনও দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিল করতে পারে ইসি। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪টি।

২০২২ সালে বিএনপির আয় হয়েছিল ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। মোট ব্যয় হয় ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। ওই বছর উদ্বৃত্ত ছিল ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা।

২০২৩ সালে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আয় ও ব্যয় দুটোই বেড়েছে। ২০২৩ সালে দলটির আয় বেড়ে দাঁড়ায় ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার টাকা। দলটির ব্যয় হয়েছে ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা।

লন্ডনে কাছাকাছি জায়গায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.