Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আর গিবত গাইয়েন না, জাফরউল্ল্যাহকে এমপি নিক্সন
জাতীয়

আর গিবত গাইয়েন না, জাফরউল্ল্যাহকে এমপি নিক্সন

By Shamim Rezaজানুয়ারি 29, 20212 Mins Read

আর গিবত গাইয়েন না, জাফরউল্ল্যাহকে এমপি নিক্সন

Advertisement

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহকে গিবত না করার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী। তিনি বলেছেন, ‘আপনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আমি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। আপনি-আমি যুদ্ধ করলে, গিবত গাইলে জনগণের উন্নয়ন হবে না। আপনার-আমার যুদ্ধ করার কী দরকার?

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকালে ফরিদপুরের ভাঙ্গায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিক্সন চৌধুরী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ায় ভাঙ্গাবাজার বণিক সমিতির উদ্যোগে ভাঙ্গাবাজার স্বর্ণকারপট্টিতে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে কাজী জাফরউল্যাহর উদ্দেশে নিক্সন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে যুবলীগের পদ দিয়ে মূল্যায়ন করেছেন। এখন গিবত গাওয়ার সময় নেই। যখন প্রতিদ্বন্দ্বিতা ছিল, তখন গিবত গাইছি। এখন এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার সময়। আর হানাহানি নয়, গিবত নয়। ৪০ বছরের অবহেলিত এলাকার উন্নয়ন করতে হবে। দুবার এলাকাবাসী আমাকে নির্বাচিত করেছেন। আমি এখন শুধুই কাজ নিয়ে ভাবছি।

নিক্সন ভাঙ্গা পৌরবাসীর উদ্দেশে বলেন, ‘গত পৌরসভা নির্বাচনে আমার সমর্থিত প্রার্থীকে আপনারা ভোট দেননি। তাই পৌরসভার কাজ না হওয়ার দায় আমার নেই। আগামী পৌর নির্বাচনে ভাঙ্গা পৌরসভায় মেয়র পদে আমি যে ব্যক্তিকে সমর্থন দেব, তাকে ভোট দেবেন। উন্নয়ন আমার কাছ থেকে বুঝে নেবেন।’

সভায় উপস্থিত ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইনের (কাজী জাফরউল্যার চাচাতো ভাই) উদ্দেশে নিক্সন চৌধুরী বলেন, মঞ্চে উপস্থিত স্বনামধন্য কাজী পরিবারের সন্তান হেদায়েতউল্যাহ সাকলাইন এবং সাহাদাতের (ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান) হাত ধরে ২০১৪ সালে আমার ভাঙ্গার মাটিতে রাজনীতিতে আসা। যদিও আমার চুল-দাড়িতে পাক ধরেছে, তার পরও আমার বয়স কম। জোরে কথা বলি বলে আমার বক্তব্য নিয়ে আলোচনা হয় বেশি।

ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনে ২০১৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে কাজী জাফরউল্যাকে হারান নিক্সন চৌধুরী। ২০১৮ সালের নির্বাচনেও একই ফল হয়।

সংবর্ধনায় ভাঙ্গাবাজার বণিক সমিতির সভাপতি সহিদুল হক মিরু মুন্সীর সভাপতিত্বে বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্যাহ সাকলাইন, সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গাবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী, কেএম কলেজের সাবেক জিএস লাবলু মুন্সী প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa