Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news আর মাত্র ১০ দিন, ফুটবল জ্বরে কাঁপতে প্রস্তুত পুরো বিশ্ব
Bangladesh breaking news খেলাধুলা ফুটবল

আর মাত্র ১০ দিন, ফুটবল জ্বরে কাঁপতে প্রস্তুত পুরো বিশ্ব

By Tarek HasanJune 1, 20262 Mins Read

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১১ জুন পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের। মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বের কোটি কোটি সমর্থকের মধ্যে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দলের জয়-পরাজয়, তারকাদের ঝলক আর নতুন নায়কের জন্ম দেখার প্রত্যাশায় মুখিয়ে আছে ফুটবলপ্রেমীরা। বাংলাদেশেও ইতোমধ্যে শুরু হয়েছে পতাকা টানানো, দলভিত্তিক আলোচনা আর বিশ্বকাপ ঘিরে নানা আয়োজন। শুরু হতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপ ফুটবল।

ফুটবল বিশ্বকাপ

Advertisement

ফুটবল কি কেবল ২২ জন মানুষের একটি বলের পেছনে ছুটে চলা? মোটেও নয়। এটি এমন এক জাদুকরী মন্ত্র, যা মুহূর্তের মধ্যে পুরো বিশ্বকে এক সুতোয় গেঁথে ফেলতে পারে। ভাষা, বর্ণ, ধর্ম কিংবা ভৌগোলিক সীমানার সব দেয়াল ভুলে পুরো পৃথিবী যেন এই এক মাসের জন্য পরিণত হয় একটি বিশাল গ্যালারিতে। যেখানে প্রতিটি মানুষের হৃদস্পন্দন ওঠানামা করে মাঠের ওই গোলকটির প্রতিটি পাসের সঙ্গে।

বিশ্বকাপ মানেই তো আবেগের এক বিশাল ক্যানভাস। এই ক্যানভাসে কেউ আঁকেন বিজয়ের সোনালি হাসি, আবার কারও চোখে নেমে আসে বিদায়ের নোনতা জল। কোনো এক অখ্যাত শহরের ছাপোষা তরুণ হয়তো জাদুকরী এক গোলে রাতারাতি বনে যাবেন বিশ্বজয়ী মহাতারকা। আবার শেষবারের মতো বিশ্বকাপ মঞ্চে নামা কোনো কিংবদন্তি হয়তো শিরোপার খুব কাছ থেকে চোখের জলে বিদায় নেবেন, রেখে যাবেন লাখো ভক্তের দীর্ঘশ্বাস। এই হাসি-কান্না, আনন্দ-বেদনার মহাকাব্যই তো বিশ্বকাপকে করে তুলেছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ক্রীড়া আসর।

আমাদের এই বাংলাদেশের চিত্রটাও কিন্তু একদম ভিন্ন নয়। বিশ্বকাপ এলেই এই দেশের প্রতিটি ছাদ, প্রতিটি বারান্দা যেন হয়ে ওঠে এক একটা দেশের মিনি স্টেডিয়াম! প্রিয় দলের পতাকা ওড়ানোর সেই অঘোষিত প্রতিযোগিতা, রাত জেগে খেলা দেখার প্রস্তুতি, আর পরদিন সকালে কর্মব্যস্ত দিনের ফাঁকে চায়ের চুমুকে তর্কে মেতে ওঠা, এসব ছাড়া কি আমাদের বিশ্বকাপ পূর্ণতা পায়? ব্রাজিল না আর্জেন্টিনা, ফ্রান্স না জার্মানি, এই মিষ্টি লড়াইয়ে মেতে ওঠে আট থেকে আশি, সবাই।

১১ জুনের পর থেকে আগামী এক মাস রাতের ঘুম হারাম হবে, চোখের নিচে কালি পড়বে, প্রিয় দলের হারে হয়তো বুকের ভেতরটা অজানা কষ্টে দুমড়েমুচড়ে যাবে। আবার সেই প্রিয় দল যখন দুর্দান্ত কোনো গোল করে এগিয়ে যাবে, তখন মাঝরাতেই হয়তো বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়বে পুরো পাড়া।

আরও পড়ুনঃ https://inews.zoombangla.com/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87/

এটাই তো ফুটবল! এটাই তো বিশ্বকাপ! এই জাদুকরী উন্মাদনায় কয়দিন পর ফুটবল ভক্তেদের কথার তুবড়িতে কিন্তু টিকে থাকা দায় হয়ে যাবে! তাহলে, প্রস্তুত তো আপনার প্রিয় দলের জার্সি নিয়ে? কিক-অফের বাঁশি বাজতে কিন্তু আর খুব বেশি দেরি নেই!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ফুটবল বিশ্বকাপ
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

June 23, 2026
শাকিরা

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

June 23, 2026
Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

June 23, 2026

Latest News

এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

শাকিরা

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

Romero Messi

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

Lionel Messi

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

World Cup

পরবর্তী রাউন্ডে এ কারা গেলেন এবং কারা ছিটকে গেলেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa