Advertisement

জুমবাংলা ডেস্ক : মোহা. শফিকুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে আরও এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রোববার তিনি এ দায়িত্ব বুঝে নেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামকে পরবর্তী এক বছরের জন্য ‍চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাকে প্রথমেই একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় সুসজ্জিত বাদকদল ব্যান্ড বাজিয়ে তার নবযাত্রাকে স্বাগত জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রী যে আস্থা রেখেছেন সেটার প্রতিদান দিতে চাই। অতীতের মতো আগামীতেও এই মহানগরীর জনগণের নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সর্বোচ্চটুকু ঢেলে দিয়ে কাজ করবে।

জনশৃঙ্খলা নিশ্চিত করা প্রসঙ্গে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি বলেন, সামনের দিনগুলোতে আমাদের দায়িত্ব শক্তভাবে জনশৃঙ্খলা নিশ্চিত করা। জনশৃঙ্খলা নিশ্চিত করার প্রয়োজনে আমাদের যতটুকু শক্ত হওয়া প্রয়োজন ততটুকু কঠোরতা প্রদর্শন করতে হবে। মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় আমাদের যা প্রয়োজন তাই করবো।

শফিকুল ইসলাম ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এর আগে ২০১৯ সালের ১৬ মে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) প্রধান হিসেবে যোগদান করেন। তার আগে অতিরিক্ত পুলিশ কমিশনার এবং পুলিশ কমিশনার হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন।

ডিএমপি কমিশনারের দায়িত্ব নেওয়ার অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.