Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা আরও কিছুদিন হাসপাতালে থাকবেন ম্যারাডোনা : চিকিৎসক
খেলাধুলা ফুটবল

আরও কিছুদিন হাসপাতালে থাকবেন ম্যারাডোনা : চিকিৎসক

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 6, 20202 Mins Read
ফাইল ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক: হাসপাতালে আরো কিছুদিন থাকতে হবে আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনাকে। মস্তিষ্কের সফল অস্ত্রোপচার শেষে বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলডো লুকে।

তিনি সাংবাদিকদের বলেন,‘ পোস্ট অপারেটিভ পর্বে আমরা দিয়েগোর মধ্যে কিছুটা বিভ্রান্তি লক্ষ্য করেছি। এমন পরিস্থিতিত থেকে ম্যারাডোনাকে মুক্ত করার জন্য চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন থেরাপিস্টরা।’

এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি লুকে। তবে ম্যারাডোনার মধ্যে দীর্ঘ দিনের এ্যালকোহল পানের নেশা রয়েছে। জনসমক্ষে তিনি কোকেন সেবন ছেড়ে দিয়েছেন বলে জানালেও গণমাধ্যম ও তার বন্ধু মহলের দাবী তিনি এ্যালকোহল পান বন্ধ করেননি।

এর আগে সার্জেন্টদের ৮০ মিনিট ধরে অস্ত্রোপাচার শেষে মঙ্গলবার বুয়েন্স আয়ার্সের একটি প্রাইভেট ক্লিনিকের বাইরে সংবাদ সম্মেলনে ৬০ বছর বয়সি ম্যারাডোনার অবস্থা জানিয়ে তিনি বলেছিলেন যে ম্যারাডোনা ভাল অবস্থায় আছেন।

এ সময় লুকে বলেন, ‘প্রত্যাশার থেকেও দ্রুত সুস্থ হয়ে উঠছেন ম্যারাডোন। আমরা সবাই বিষয়টি নিয়ে খুশী ও বিস্মিত। আমি এই মাত্রই তাকে দেখে আসলাম। তিনি খুব ভাল মেজাজে আছেন। কিন্তু আমাদের সকলের খুব সতর্ক থাকতে হবে। কারন আমরা অস্ত্রোপচার পরবর্তী সময়টা পার করছি যা খুবই স্পর্শকাতর। মাত্রই তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এ কারনে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছেনা। আমরা সকলেই সুখবর শোনার অপেক্ষায় আছি।’

বৃহস্পতিবার সকালে লুকে বলেন,‘ ম্যারাডোনা রোগ নির্ণয়ে সম্মতি দিয়েছেন এবং হাসপাতালে থাকবেন। চিকিৎসকরা অবশ্য সাবেক এই ফুটবল তারকার অবস্থা দেখে সন্তুস্ট। তিনি হাটতে পারছেন, আমার সাথে কথা বলেছেন। তবে এখনই কিছু বলার সময় আসেনি। তবে বেশ ভাল ভাবেই সুস্থতা ফিরে পাচ্ছেন।’

শারীরিক অসুস্থতা বোধ করায় জিমনেসিয়ার কোচ ম্যারাডোনাকে সোমবার লা প্লাটার স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে স্ক্যান রিপোর্টে তার মস্তিষ্কে রক্তক্ষরনের বিষয়টি ধরা পড়ে। সাথে সাথে ম্যারাডোনাকে উত্তরাঞ্চলীয় একটি ক্লিনিকে স্থানান্তর করা হয়, যেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

এর আগে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিলেন ৬০ বছর বয়সী ম্যারাডোন। দু’বার হৃদরোগে আক্রান্ত হওয়ায় ছাড়াও তার দেহে গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করা হয়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

জুন 17, 2026
মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

জুন 17, 2026
মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি, বিশ্বকাপে নতুন মাইলফলক

জুন 17, 2026
Latest News
আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি, বিশ্বকাপে নতুন মাইলফলক

প্রথম হ্যাটট্রিক

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক

মেসির গোল

আবারও মেসির গোল, আর্জেন্টিনা ২-০ আলজেরিয়া

মেসির গোল

মেসির দারুণ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনা

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু, আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ

রোমাঞ্চ

এমবাপের জোড়া গোলে ফ্রান্সের রোমাঞ্চকর জয়, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন

নরওয়ে

ইরাককে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু নরওয়ের

সংঘর্ষ

টাইমস স্কয়ারে ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের তুমুল সংঘর্ষ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa