Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আরও সহজ হলো পেনশন উত্তোলন প্রক্রিয়া
জাতীয়

আরও সহজ হলো পেনশন উত্তোলন প্রক্রিয়া

By Shamim RezaMay 6, 20203 Mins Read

আরও সহজ হলো পেনশন উত্তোলন প্রক্রিয়া

Advertisement
জুমবাংলা ডেস্ক : সরকারি কর্মচারীদের পেনশন উত্তোলন প্রক্রিয়া আরো সহজ করা হয়েছে। এ লক্ষ্যে ‘সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’ এ কিছু সংশোধন আনা হয়েছে। সংশোধনীটি গত ১৯ মার্চ পরিপত্র আকারে সংশ্লিষ্ট কর্মকর্তা স্বাক্ষর করলেও আজ ৫ মে তা নোটিশ আকারে জারি করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’ এর ৪.০৯ নং অনুচ্ছেদ অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মচারীর নিজের এবং তার মৃত্যুর পর তার পরিবারের পেনশনপ্রাপ্তির আবেদনে সংশোধিত পেনশন আবেদন ফরম, সনদ ও কাগজপত্রাদি ব্যবহার সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

সরকার পেনশনপ্রাপ্তির ক্ষেত্রে ‘সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’ জারি করে চলতি বছরের জানুয়ারি মাসে। এতে যেসব তথ্য সংযোজন করা হয়, তাতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে আছে প্রত্যাশিত শেষ বেতনপত্র (ইএলপিসি) (সংযোজনী-১), প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকারী ঘোষণাপত্র (সংযোজনী-২), উত্তরাধিকার সনদপত্র ও নন-ম্যারিজ সার্টিফিকেট (সংযোজনী-৩), পেনশন ফরম ২.১ (সংযোজনী-৪) পারিবারিক পেনশন ফরম ২.২ (সংযোজনী-৫), নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙুলের ছাপ (সংযোজনী-৬), আনুতোষিক ও অবসর ভাতা উত্তোলন করার জন্য ক্ষমতা অর্পণ ও অভিভাবক মনোনয়নের প্রত্যয়নপত্র (সংযোজনী-৭), না দাবি প্রত্যয়নপত্র (সংযোজনী-৮)। সংশোধনী পরিপত্রে বলা হয়েছে, বর্তমানে এসব ফরম, সনদ ও কাগজপত্র মুদ্রণ প্রক্রিয়াধীন রয়েছে। এসব ফরম, সনদ, কাগজপত্রাদি অর্থ বিভাগের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেও ব্যবহার করা যাবে।

অবসর গ্রহণকারী সরকারি কর্মচারী ও সরকারি কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে তাহাদের পরিবারবর্গের অবসরজনিত সুবিধাদি সঠিক সময়ে নিশ্চিত করার লক্ষ্যে অর্থ বিভাগ ২০০৯ সালের ২ জানুয়ারি ‘বেসামরিক সরকারি কর্মচারীদের পেনশন মঞ্জুরি ও পরিশোধ সংক্রান্ত বিধি/পদ্ধতি অধিকতর সহজীকরণ আদেশ, ২০০৯ নিম্নরূপ আদেশ দ্বারা প্রতিস্থাপন করার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করে, যা ‘সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’ নামে অভিহিত হবে। যা চলতি বছরের ৬ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়।

পেনশন মঞ্জুরির প্রয়োজনীয় ফরম, সনদ ও কাগজপত্রাদি : কর্মচারীর নিজের অবসরগ্রহণের ক্ষেত্রে আনুতোষিক ও অবসর ভাতা পাওয়ার জন্য ১ থেকে ১০ নং ক্রমিকে উল্লিখিত ফরম, সনদ ও কাগজপত্রসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে। উক্ত ফরম, সনদ ও কাগজপত্রাদিও ভিত্তিতে প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত পেনশন মঞ্জুরির আদেশসহ ১-১০ নং ক্রমিকে উল্লিখিত কাগজপত্র হিসাবরক্ষণ অফিসে দাখিল করতে হবে। হিসাবরক্ষণ অফিস ইহা অতিরিক্ত কোনো ফরম, সনদ ও কাগজপত্র চাইতে পারবে না।

পেনশন আবেদন ফরম, নন-গেজেটেড কর্মচারীগণের ক্ষেত্রে সার্ভিস বুক/গেজেটেড কর্মচারীগণের ক্ষেত্রে সর্বশেষ ৩ বছরের চাকরির বিবরণী/এলপিসি, অবসর ও পিআরএল-এ গমনের মঞ্জুরিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে), প্রত্যাশিত শেষ বেতনপত্র/শেষ বেতনপত্র (প্রযোজ্য ক্ষেত্রে), ৪ কপি সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্র, চাকরি স্থায়ীকরণের/নিয়মিতকরণের আদেশ (উন্নয়ন প্রকল্প হইতে রাজস্ব খাতে স্থানান্তরিত আত্মীকরণের মাধ্যমে যোগদানকৃত, এডহক ভিত্তিতে নিয়োগকৃতদের ক্ষেত্রে প্রযোজ্য, প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকার ঘোষণাপত্র, নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙুলের ছাপ এবং না দাবির প্রত্যয়নপত্র।

সরকারি কর্মকর্তা অবসরে যাওয়ার পর তাদের অবসর ভাতা বা পেনশনের টাকা তুলতে আগে যে হয়রানির শিকার হতে হতো ‘সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’ জারি হওয়ার পর তা অনেক সহজ হয়ে গেছে। ফলে অবসরে যাওয়া কর্মকর্তারা হয়রানির হাত থেকে রক্ষা পেয়েছেন।

এ বিষয়ে অডিটর জেনারেল (এজি) অফিসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রাইজিংবিডিকে বলেন, ‘আমি এজি অফিসে কাজ করছি। আমি অবসরে যাওয়ার পর আমার ভাতা তুলতেও একই রকম হয়রানির শিকার হতে হতো। কিন্তু ‘সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’ জারি হওয়ায় হয়রানি থেকে রক্ষা পাওয়া যাবে।’

নতুন নিয়মে একজন সরকারি কর্মচারী অবসরে যাওয়ার পর তার সব কাগজপত্র ঠিক থাকলে কত দিনে তিনি তার পেনশন ভাতা তুলতে পারবেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সব ঠিক থাকলে এক মাসের মধ্যে বা তারও কম সময়ের মধ্যে তার পেনশন ভাতা তুলতে পারবেন।

তিনি বলেন, পেনশন নিয়ে হয়রানি বন্ধ করতে ১৯৯৪ সালে প্রথম উদ্যোগ নেওয়া হয়। এরপর ২০০১ সালেও কিছুটা অগ্রগতি হয়। তবে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সময়ে ২০০৯ সালে পেনশন সহজীকরণের কাজ অনেকটা অগ্রগতি হয়। কারণ, তিনি অবসরে যাওয়ার পর তার অবসর ভাতা উত্তোলন করতে গিয়ে যে হয়রানির শিকার হয়েছিলেন সেই অভিজ্ঞতা থেকে তিনি এ উদ্যোগ নিয়েছিলেন। তবে বর্তমান অর্থসচিব আবদুর রউফ তালুকদার পেনশন সহজীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa