
শেখ মোহাম্মদ টুইটে লিখেন, আজ থেকে আমিরাতে পর্যটন ভিসার ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে আমিরাতে পর্যটন ভিসার মেয়াদ পাঁচ বছর করা হলো। আর তা বিশ্বের সব দেশের পর্যটকদের বেলায় প্রযোজ্য হবে।
তিনি আরও উল্লেখ করেন, আমাদের বার্ষিক পর্যটক সংখ্যা ২১ মিলিয়ন ছাড়িয়েছে। পর্যটন ভিসায় নতুন ঘোষণার মাধ্যমে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রের অন্যতম একটি স্থানে পরিণত হবে আরব আমিরাত।
উল্লেখ্য, দুবাইতে ভিজিট/ টুরিস্ট/ ভ্রমণ ভিসা মানে কেবল মাত্র ভ্রমণ ভিসা! এ ধরনের ভিসা নিয়ে কাজ করা অবৈধ!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



