Advertisement
জুমবাংলা ডেস্ক : সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত কেএসআরএম গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহ এখন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূল অতিক্রম করছে। জাহাজটি হরমুজ প্রণালি হয়ে আগামীকাল রোববার আমিরাতের আল–হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে বলে সংবাদ করেছে প্রথম আলো।

আজ শনিবার কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার বিকেল চারটায় জাহাজটি আল–হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। পরদিন সোমবার কয়লা খালাসের জন্য জাহাজটিকে জেটিতে ভেড়ানো হবে।

এমভি আবদুল্লাহ জাহাজের মাস্টার ক্যাপ্টেন মো. আবদুর রশিদ আজ রাত ১০টায় বলেন, ‘এখন আমরা সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূল অতিক্রম করছি।’

কেএসআরএম গ্রুপ জানিয়েছে, জাহাজটি আল-হামরিয়া বন্দরে পৌঁছানোর পর দুজন নাবিক উড়োজাহাজে করে দেশে ফেরবেন। আর বাকি ২১ জন নাবিক ওই জাহাজে করেই দেশে ফেরবেন, এখন পর্যন্ত এমটাই কথা রয়েছে।

গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে আরব আমিরাতের আল–হামরিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যায়। প্রায় ৩৩ দিনের জিম্মিদশার পর ১৩ এপ্রিল ছাড়া পায় নাবিকসহ এমভি আবদুল্লাহ। মুক্ত হওয়ার পরই জাহাজটি ১ হাজার ৪৫০ নটিক্যাল মাইল দূরে থাকা আরব আমিরাতের আল–হামরিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়।

গরম কমাতে হিট অফিসারের যত পরামর্শ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.