
এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান করে আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন আসফাক আহমেদ। ৪১ বলে ৫টি চার ও ২টি ছক্কায় এই রান করেন তিনি।
বাকিরা ছোট ছোট সংগ্রহ করে দলীয় সংগ্রহ ১৫২ রানে পৌছায়।
জবাব দিতে নেমে নেদারল্যান্ডের ম্যাক্স ওডোড লড়াই করলেও বাকিরা পর্যাপ্ত সাপোর্ট দিতে না পারায় হেরে যায় ডাচরা। ৫৪ বলে ৬৫ রান করে রান আউট হয়ে যান তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে তারা ১৩৮ রান করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



