Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আরব বিশ্বে এই প্রথম পরমাণু চুল্লি তৈরির লাইসেন্স দিল আমিরাত
আন্তর্জাতিক

আরব বিশ্বে এই প্রথম পরমাণু চুল্লি তৈরির লাইসেন্স দিল আমিরাত

By Shamim RezaFebruary 18, 20202 Mins Read
Advertisement

আরব আমিরাতের পরমানু স্থাপনা।
আরব আমিরাতের পরমানু স্থাপনা।
আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু চুল্লি তৈরি করার জন্য বিদেশী বিশেষজ্ঞদেরকে লাইসেন্স ইস্যু করেছে সংযুক্ত আরব আমিরাত। আরব বিশ্বের মধ্যে আরব আমিরাতই সর্বপ্রথম কোনো দেশ যারা পরমাণু চুল্লি তৈরিতে বিদেশী বিশেষজ্ঞদের লাইসেন্স ইস্যু করল।

গতকাল সোমবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি হামাদ আল-কাবি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আরব আমিরাতে চারটি পরমাণু চুল্লি নির্মাণ করা হবে। তবে প্রাথমিকভাবে একটির নির্মাণ কাজ শুরু হবে।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ার একটি জ্বালানি কর্পোরেশন সংযুক্ত আরব আমিরাতের এ পরমাণু স্থাপনা নির্মাণ করছে। পরমাণু স্থাপনাটি নির্মাণে ২,৪৪০ কোটি ডলার খরচ হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাত বলছে, চারটি পরমাণু চুল্লি চালু হলে ৫,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে যা দেশটির জাতীয় চাহিদার শতকরা ২৫ ভাগ।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির পশ্চিমে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত বারাকাহ পরমাণু স্থাপনায় এই চুল্লি নির্মাণ করা হবে। তবে নানা কারণে এবং নিরাপত্তার দিক বিবেচনা করে চুল্লি নির্মাণের কাজ শুরু করতে দেরি হয়েছে। দেশটির জাতীয় পরমাণু নিয়ন্ত্রক সংস্থা এখন চুল্লি নির্মাণের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে।

এর আগে, জানুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানিয়েছিলেন, ওই পরমাণু স্থাপনা আগামী কয়েক মাসের মধ্যে চালু হবে।

তবে গতকাল হামাদ আল-কাবি পরমাণু স্থাপনা চালুর ব্যাপারে কোনো নির্দিষ্ট সময়সূচি উল্লেখ করেননি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
খামেনি

তেহরানে আক্রমণ আঞ্চলিক সংঘাতে রূপ নেবে : খামেনি

February 2, 2026
জাহাজ

৪০ দিনের বেশি বহির্নোঙরে অবস্থান, ১৩ জাহাজকে জরিমানা

February 2, 2026
ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?

February 1, 2026
Latest News
খামেনি

তেহরানে আক্রমণ আঞ্চলিক সংঘাতে রূপ নেবে : খামেনি

জাহাজ

৪০ দিনের বেশি বহির্নোঙরে অবস্থান, ১৩ জাহাজকে জরিমানা

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?

কবে থেকে শুরু রোজা

রোজা কবে শুরু, জানালেন জ্যোতির্বিদরা

ভারতে আরেক প্রাণঘাতী ভাইরাস

এবার ভারতে আরেক প্রাণঘাতী ভাইরাসের হানা,সতর্কতা জারি

হরমুজ প্রণালী

হরমুজ প্রণালী বন্ধ করে দিলে কী হতে পারে, কেন এতো গুরুত্বপূর্ণ এই প্রণালী

কবে থেকে শুরু হবে রোজা

জ্যোতির্বিদরা জানালেন, কবে থেকে শুরু হবে রোজা

ঢাকা–ওয়াশিংটন

ঢাকা–ওয়াশিংটন চুক্তিতে কমবে পাল্টা শুল্ক

ট্রাম্প

ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করবে ভারত : ট্রাম্প

পবিত্র রমজান মাস

পবিত্র রমজান মাস শুরু হতে পারে কবে?

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.