Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মেসিরা পিছিয়ে পড়তেই আর্জেন্টিনার জার্সি বদল!
খেলাধুলা ফুটবল

মেসিরা পিছিয়ে পড়তেই আর্জেন্টিনার জার্সি বদল!

By Saiful IslamNovember 23, 2022Updated:November 23, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : খেলা দেখতে আর্জেন্টিনার জার্সি পরেই স্টেডিয়ামে ঢুকেছিলেন তারা। খেলার ১০ মিনিটে মেসির প্রথম গোলের পরে উল্লাসেও মেতেছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের ব্যবধানে সৌদি আরব দু’টি গোল দিতেই বদলে গেল ছবি।
আর্জেন্টিনার জার্সি বদল!

Advertisement

স্টেডিয়ামে উপস্থিত সৌদি সমর্থকদের সঙ্গে জার্সি বদল করলেন আর্জেন্টিনার বেশ কয়েক জন সমর্থক। তারপরে সৌদি সমর্থকদের সঙ্গে মিলে তাদেরই সমর্থন করেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের জার্সি বদলের এমন একটি ভিডিও ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার এক সমর্থক দ্রুত নিজের জার্সি খুলে ফেলছেন। পাশে দাঁড়িয়ে থাকা এক সৌদি সমর্থকও নিজের জার্সি খুলে ফেলছেন। তারপরে জার্সি বদল করছেন তারা। সৌদির জার্সি পরার পরে তাদেরই সমর্থন করতে দেখা যায় আর্জেন্টিনার সেই সমর্থককে।

সৌদি আরবের কাছে হার হজম করতে পারছেন না আর্জেন্টিনা ফুটবলাররাও। এভাবে হারতে হবে তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি মেসিরা। হারের ধাক্কায় ভেঙে পড়েছে পুরো দল।

আর্জেন্টিনার সংবাদপত্র ‘ক্ল্যারিন’ জানিয়েছে, হারের পরে স্টেডিয়ামের টানেল দিয়ে ঢোকার সময় আর্জেন্টিনার ফুটবলাররা একে অপরের সঙ্গে কথা বলছিলেন না। লুসাইল স্টেডিয়ামের সাজঘরে প্রায় ১ ঘণ্টা বসেছিলেন ফুটবলাররা। সেখানে মেসি মুখ খোলেননি। কিন্তু বাসে ওঠার আগে সাংবাদিকদের সামনে মেসি বলেন, ‘‘আমরা মারা গিয়েছি। এটাই সত্যি। কারণ, আমরা ভাবতে পারিনি এ ভাবে হারব। তিন পয়েন্টের আশায় মাঠে নেমেছিলাম। সব কিছুর একটা কারণ থাকে। সামনে যা আসবে তার জন্য তৈরি থাকতে হবে। আমাদের জিততেই হবে। সবটাই আমাদের উপর নির্ভর করছে।’’

কাতার বিশ্ববিদ্যালয়ের শিবিরে ফেরার পথে বাসের মধ্যেও মুখ খোলেন নেতা মেসি। বদলা নেওয়ার বার্তা দিয়েছেন তিনি। বাসে সতীর্থদের উদ্দেশে মেসি বলেন, ‘‘আমরা জানি এই দলটা কী দিয়ে তৈরি? সেটা আমাদের মাথায় রাখতে হবে। আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে হবে। সামনের দিকে তাকাও।’’ কাতার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে নিজের ঘরে চলে যান মেসি। বাকি ফুটবলাররাও নিজেদের ঘরে যান। একসঙ্গে খেতে নামেননি তাঁরা। ঘরে থেকে পরিবার, বন্ধুদের সঙ্গে কথা বলেছেন।

🇦🇷🇸🇦| مشجع ارجنتيني يتحول إلى مشجع سعودي خلال مباراة #السعوديه_الارجنتين

⁧#مرسال_قطر⁩ | ⁧#السعوديه_الارجنتين⁩
⁧#كأس_العالم_قطر_2022⁩ | ⁧#قدام ⁩#FIFAWorldCup #Qatar2022  ⁩ pic.twitter.com/MjQdLiKCVD

— مرسال قطر (@Marsalqatar) November 22, 2022

ফুটবলারদের আত্মবিশ্বাস তুলে ধরতে মঙ্গলবার রাতেই একটি বৈঠক ডাকেন আর্জেন্টিনার অধিনায়ক লিয়োনেল স্কালোনি। আর্জেন্টিনা দলে বেশির ভাগ ফুটবলার তরুণ। তারা এবারই প্রথম বিশ্বকাপ খেলছেন। এই হারের ধাক্কায় তাদের মনোবল তলানিতে চলে যেতে পারে, এই আশঙ্কা করেছেন কোচ। তাই সবাইকে ডেকে মানসিক ভাবে চাঙ্গা করার চেষ্টা করেছেন তিনি। সেখানে কথা বলেছেন মেসিও। গ্রুপের বাকি দু’ম্যাচে তাদের কেমন খেলতে হবে সে বিষয়ে কথা বলেছেন মেসিরা।

জানা গিয়েছে, নৈশভোজেও খুব একটা কথা বলছিলেন না ফুটবলাররা। তবে তার পরে সমাজমাধ্যমে ফুটবলাররা একে অপরকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। এক হারের ধাক্কায় বদলে গিয়েছে আর্জেন্টিনার অনুশীলনের সময়ও। আগে সন্ধ্যা ৬টা বা কখনও দুপুর ৩টে থেকে অনুশীলন করতেন মেসিরা। কিন্তু বুধবার বেলা ১১টা থেকে অনুশীলন করেছেন তাঁরা।

মেসিদের হারিয়ে দুঃসংবাদ পেল সৌদি আরব

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শীর্ষ দশ দল

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

July 3, 2026
অস্ট্রেলিয়া বনাম মিশর

ডালাসে যুদ্ধের দামামা, অস্ট্রেলিয়া বনাম মিশর

July 3, 2026
Japan

দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আলটিমেটাম

July 3, 2026

Latest News

শীর্ষ দশ দল

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

অস্ট্রেলিয়া বনাম মিশর

ডালাসে যুদ্ধের দামামা, অস্ট্রেলিয়া বনাম মিশর

Japan

দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আলটিমেটাম

Kep

যে ‘গিরগিটি’ কৌশলে কেপ ভার্দেকে হারাবেন মেসিরা

Cotch

ছবি তোলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পুলিশের সঙ্গে মিশরের কোচের হাতাহাতি

ভোজিনিয়ার

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার

মেসি

বিমানবন্দরের চেকপয়েন্টে লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লেন মেসি

রোনালদো

২ বার ‘বিসমিল্লাহ’ বলে পেনাল্টিতে গোলের দেখা পেলেন রোনালদো

বিশ্বকাপে আর্জেন্টিনা

বিশ্বকাপে আর্জেন্টিনার বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ, কড়া জবাব স্কালোনির

মাইক্রোচিপ

‘মাইক্রোচিপ’ বাঁচিয়ে দিল রোনালদোদের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa