আন্তর্জাতিক ডেস্ক : আর্জেন্টিনার প্রেসিডেন্টের গাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা শনিবার (১৩ মার্চ) সেদেশের সরকার বিরোধী একদল বিক্ষোভকারী প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে বহনকারী একটি গাড়িতে এই হামলা চালায়। দাবানলে ক্ষতিগ্রস্ত দেশটির একটি এলাকা পরিদর্শনকালে এ ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জান যায়, দক্ষিণের পাতাগোনিয়া অঞ্চলে লাগো পিউলো শহরে একটি কমিউনিটি সেন্টার থেকে বেড় হয়ে বিক্ষোভকারীদের ভিড়ের মধ্য দিয়ে যাওয়ার সময় এই হামলার শিকার হন প্রেসিডেন্ট আলবার্তো। এ সময় বিক্ষোভকারীরা গাড়িতে লাথি মারে এবং গাড়িটি লক্ষ্য করে পাথর ছুঁড়ে।
দেশটির জনপ্রিয় ক্লারিন পত্রিকার খবরে বলা হয়, চিবুত প্রদেশে খনি প্রকল্পের প্রতিবাদে স্থানীয় জনতা বিক্ষোভ করছিল। পাতাগোনিয়া এবং প্রদেশের গভর্নর এই খনি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন।
শুক্রবার কর্মকর্তারা জানান, কয়েকদিন ধরে পাতাগোনিয়া দাবানলে জ্বলছে, এতে ১ জনের মৃত্যু এবং ১১জন আহত হয়েছে। অনেক এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আগুনে প্রায় ২০০ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। গভর্নর বলেছেন, কয়েকটি শহরে পানি ও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


