
ইমার্জেন্সি ল্যান্ডিং প্রসিডিওর অনুশীলন করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি ক্রাশ ল্যান্ডিংয়ের কবলে পড়ে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) জানায়, আজ (২৭ জুলাই) দুপুর ১টা ৫ মিনিটে আর্মি এভিয়েশনের একটি BELL-206 হেলিকপ্টার নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় দুর্ঘটনার কবলে পড়ে।
হেলিকপ্টারটিতে পাইলট ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামস। দুর্ঘটনার পরপরই তাদের ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।
আইএসপিআর জানায়, উক্ত এলাকা ও হেলিকপ্টারের নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ সহায়তা দিচ্ছে। এছাড়াও, পোস্তগোলা ও মাওয়া সেনানিবাস হতে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



