
এতসব লজ্জার মাঝেও নতুন ইতিহাসে নাম লেখালেন টাইগার পেসার আল-আমিন হোসেন। দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া আল-আমিন এখন গোলাপি বলের টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম উইকেট শিকারী হয়ে গেছেন।
এদিকে ভারতের প্রথম ইনিংসে মায়াঙ্ক আগরওয়ালকে ১৪ রানে আউট করেছেন তিনি। দুর্দান্ত ক্যাচ নিয়েছেন লিটন দাসের বদলি হিসেবে নামা মেহেদী মিরাজ। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারিয়েছে ভারত। আর বাংলাদেশের হয়ে ‘প্রথম’ উইকেটের রেকর্ডটা কেউ ছিনিয়ে নিতে পারবে না আল-আমিনের কাছ থেকে।
এদিকে সর্বশেষ ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন আল-আমিন। দল থেকে বাদ পড়ার পর আর ফেরা হয়নি। অবশেষে চলতি ভারত সফরে আবারও ডাক পান তিনি। পাঁচ বছর পর খেলতে নেমেছেন সাদা পোশাকে!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



