Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় আ’লীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, শতাধিক ককটেল বিষ্ফোরণ
জাতীয়

আ’লীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, শতাধিক ককটেল বিষ্ফোরণ

By iNews DeskSep 3, 2020, 9:19 PM Asia/Dhaka4 Mins Read
Advertisement

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া দুই শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটে। পরিস্থিািত নিয়ন্ত্রণ করতে পুলিশ ৫২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় নড়িয়া বাজার ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি।

নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ, তার সমর্থক আওয়ামী লীগ নেতা জবেদ শেখ এবং নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, মোক্তারেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম চৌকিদার, তার সমর্থক নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোখলেছ ব্যাপারী গ্রুপের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।

এ বিরোধের জের ধরে বুধবার (০২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নড়িয়া বড় ব্রিজের পশ্চিম পাশের বাজারে হঠাৎ করে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের সময় দুই শতাধিক ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে তারা। ঘটনার সময় বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরিস্থিািত নিয়ন্ত্রণ করতে ৫২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে নড়িয়া থানা পুলিশ। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

তবে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে শাহ আলম চৌকিদার ও মোখলেছ বেপারী সমর্থক মিজান বেপারী (৪০), আল আমিন মোড়ল (২২), অনিক বেপারী (২২), সম্রাট (২৫) ও বাদশা শেখের সমর্থক নুর হোসেন খান (১৮), রিপন শেখ (২৮), বাবু ছৈয়াল (১৮) সহ উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নড়িয়া বাজারসহ আশ পাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ বলেন, আমার সমর্থক নড়িয়া বাজারের তেল ব্যবসায়ী রিপন শেখের সাথে শাহ আলম চৌকিদারের সমর্থক রাজ্জাক ছৈয়ালের সাথে ডিজেল ক্রয় বিক্রয় নিয়ে ঝগড়া হয়। পরে এ নিয়ে শাহ আলম চৌকিদার ও মোখলেছ ব্যাপারীর লোকজন ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আমাদের লোকজনের উপর হামলা করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আমার ২/৩জন সমর্থক আহত হয়।

রিপন শেখের বাবা জবেদ শেখ বলেন, প্রতিদিন রাতে শাহ আলম চৌকিদার ও তার লোকেরা আমার ছেলে রিপনের দোকানের সামনে আড্ডা করে এবং ছেলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে। এর প্রতিবাদ করায় ককটেল বিষ্ফোরন ঘটিয়ে আমার ছেলেকে মারধর করেছে শাহ আলম চৌকিদারের লোকেরা। শুধু তাই নয় আমার ছেলের দোকান তালা বদ্ধ করে রেখেছে তারা। আমি এর বিচার চাই।

নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোখলেছ বেপারী বলেন, আমি নড়িয়া বাজারে মাছের ব্যবসা করি। প্রায় ৩ মাস পূর্বে বাদশা শেখ ও তার লোকজন আমাকে ও আমার ভাইদের মারধর ও ভাংচুর করে আড়াই লাখ টাকা নিয়ে যায়। সেই থেকে বাদশা শেখ আমাদেরকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে আসছে। তার ভয়ে প্রায় ৩ মাস আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে। গতকাল রাতে হঠাৎ করে বাদশা শেখের নেতৃত্বে দুই দিক থেকে আমাদের উপর হামলা চালায়। পরে আমরা আত্মরক্ষায় তাদেরকে প্রতিহত করি।

নড়িয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শাহ আলম চৌকিদার বলেন, আমরা কয়েক জন মিলে নড়িয়া বড় ব্রিজের পশ্চিম পাশের বাজারে কবিরের কাঠের দোকানে বসা ছিলাম। হঠাৎ করে বাদশা শেখের লোকজন কোন ঘটনা ছাড়াই পরিকল্পিতভাবে ককটেল বোমার বিষ্ফোরণ ঘটিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের ৪/৫ জন লোক আহত হয়। এর আগে গত ১ সেপ্টম্বর রাতে একই স্থানে আমার লোক আবুল কাশেম মাদবর, আবুল খায়ের সরদার ও সিহাব চৌকিদারকে রিপন শেখ ৬/৭ জন লোকজন নিয়ে এসে বিভিন্ন ধরনের হুমকি দেয় ও স্থান ত্যাগ করতে বলে। প্রতিনিয়ত আমাদের লোকদের অপদস্ত করছে রিপন শেখের লোকেরা। যা মেনে নেয়ার মতো না।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এসএম মিজানুর রহমান বলেন, আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শাহ আলম চৌকিদার ও মোখলেছ বেপারী এক পক্ষ নেয় এবং অপর পক্ষ বাদশা শেখ ও জবেদ শেখের সাথে এ ঘটনা ঘটে। আমরা উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করতে ৫২ রাউন্ড সর্টগানের (রাবার বুলেট) ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এ ঘটনায় এখনো কোন পক্ষ মামলা করেনি। তবে পুলিশ বাদী হয়ে মামলা করবে, তার প্রস্তুতি চলছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
News

ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

May 21, 2026, 5:32 PM Asia/Dhaka
Army

বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল : সেনাপ্রধান

May 21, 2026, 5:29 PM Asia/Dhaka
ফোন চুরি

‘ইত্যাদি’ শুটিং স্পটে ভিড়ের মধ্যে সাংবাদিকসহ বহু ফোন চুরি

May 21, 2026, 5:25 PM Asia/Dhaka
Latest News
News

ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

Army

বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল : সেনাপ্রধান

ফোন চুরি

‘ইত্যাদি’ শুটিং স্পটে ভিড়ের মধ্যে সাংবাদিকসহ বহু ফোন চুরি

হাম

২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে ৭ শিশু মারা গেছে, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

বিকাশ-নগদ-রকেট

কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম

Army

শিগগিরই ব্যারাকে ফিরবে সেনাসদস্যরা : সেনাপ্রধান

৯১৮ মেগাওয়াট বিদ্যুত

৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি

অ্যাটর্নি জেনারেল

বিচার দ্রুত হলে মানুষের আস্থা ফিরে আসবে : অ্যাটর্নি জেনারেল

স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সালমান এফ রহমান

গরমে বুলেটপ্রুফ জ্যাকেট পরে সালমান এফ রহমানের হাঁসফাঁস

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp