সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজ ও আলুর দাম কমেছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ থাকায় এই মূল্যহ্রাস ঘটেছে।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় ১৫-২০ টাকা কম। ইন্ডিয়ান পেঁয়াজের দাম কেজিতে ৪০-৪৫ টাকা।
আলুর ক্ষেত্রেও দামে পতন দেখা গেছে। বর্তমানে ৫ কেজি আলু বিক্রি হচ্ছে ১০০ টাকায়, যেখানে গত সপ্তাহে একই পরিমাণ আলুর দাম ছিল ১২০ টাকা। বগুড়ার আলু কেজিতে বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়।
এক বিক্রেতা জানান, বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে এবং আগামী সপ্তাহে পেঁয়াজের দাম আরও কমতে পারে।
এদিকে অন্যান্য নিত্যপণ্যের মধ্যে আদা কেজিতে ১৪০-২২০ টাকা, রসুন ১২০-১৮০ টাকা, দেশি মশুর ডাল ১৭০ টাকা ও মুগ ডাল ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। চালের বাজারে মিনি কেট ৭৮-৯০ টাকা এবং নাজিরশাইল ৭৬-৮৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


