জুমবাংলা ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ঐতিহাসিক শহিদী মসজিদের খতিব আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি দীর্ঘদিন ধরে জিহ্বার ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে যান।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘আল্লমা আযহার আলী আনোয়ার শাহ’র মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট আলেমকে হারালো।’
রাষ্ট্রপতি মরহুম আল্লমা আযহার আলী আনোয়ার শাহ’র আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



