Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটির বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জি‌নিয়ার ইশরাক হোসেন বলেন, ‘নির্বাচনে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তত আছি।  কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না। ‘

তিনি বলেন, ‘আমি আজকে আল্লাহর নাম নিয়ে এবং আমার বাবাকে স্মরণ করে বাসা থেকে বের হয়েছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তত আছি। ‘

‘আজকে যদি আমাকে হামলার শিকার হতে হয়, আহত হতে হয়, হব। তবুও ভোটকেট দখলমুক্ত এবং ভোটারদের নিরাপদভাবে ভোট দেয়ার জন্য যা যা করা দরকার তা আমি করব।’

শনিবার সকাল ৮ টা ৫০ মিনিটে মতিঝিলের আরকে মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। আর এটাই তার জীবনের প্রথম ভোট। যা নিজের মার্কা ধানের শীষে ভোট দেন।

ভোট দিয়ে ইশরাক হোসেন আরও বলেন, ‘আমি আমার জীবনে প্রথম ভোট দিলাম। ধানের শীষে আমার ভোট দিয়েছি। একইসঙ্গে বিএনপি সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীকেও ভোট দিয়েছি। ‘

তিনি বলেন, বিভিন্ন জরিপে ধানের শীষ ৮০ শতাংশের বেশি এগিয়ে আছে। যদি ঠিকমতো ভোট হয় তাহলে বিপুল ভোটে জয়ী হব ইনশাআল্লাহ।

ইভিএম প্রসঙ্গে ইশরাক বলেন, শুরু থেকেই বলে আসছি, ইভিএমে মানুষের আস্থা নেই। জয়ী হলেও একই কথা বলব।

তিনি আরও বলেন, দক্ষিণ সিটিতে অনেকগুলো মনিটরিং সেল গঠন করা হয়েছে। আপনারা চাইলে যে কেউ সেখানে অভিযোগ জানাতে পারবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.