Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আশ্রয়ণ প্রকল্পের কাজ দ্রুততর করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ
জাতীয়

আশ্রয়ণ প্রকল্পের কাজ দ্রুততর করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

By Hasan MajorMay 3, 20212 Mins Read

আশ্রয়ণ প্রকল্পের কাজ দ্রুততর করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

Advertisement
জুমবাংলা ডেস্ক: সরকার আগামী জুন মাসের মধ্যে ৫৩ হাজার ৪৩৪ জন গৃহহীনকে ঘর প্রদান করতে যাচ্ছে।
তাই আশ্রয়ণ প্রকল্প-২ এর কাজ দ্রুত সম্পন্ন করতে প্রধানমন্ত্রীর কার্যালয় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। তবে কাজের মান নিশ্চিতকরণে এবং সঠিক লোক যাতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পায় তার ওপর নজরদারি বাড়াতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রায়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনায় আয়োজিত এক ভার্চুয়াল সভায় এই নির্দেশ দেয়া হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রকল্পের কাজে যেকোন ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের ৭০ হাজার ঘর প্রদানের মাধ্যমে গত ২৩ জানুয়ারি আশ্রয়ণ প্রকল্প-২ উদ্বোধন করেন। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের প্রতিটি ভূমিহীন ও গৃহহীনকে ঘর প্রদানে তাঁর অঙ্গীকারের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এই প্রকল্প উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী সবসময় আশ্রয়ণ প্রকল্প-২ এর কাজের অগ্রগতির খোঁজ-খবর নিচ্ছেন উল্লেখ করে কায়কাউস বলেন, যথাসময় প্রকল্প সম্পন্ন হবে বলে তারা আশা করছেন।

তিনি সাফল্যজনকভাবে প্রকল্প সম্পন্ন করে নিজেদের যোগ্যতা প্রমাণের নির্দেশ দেন মাঠপর্যায়ের কর্মকর্তাদের। তিনি বলেন, জনগণের সেবা করার এটি দুর্লভ সুযোগ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টের পক্ষ থেকে আশ্রয়ণ প্রকল্পে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর ৫ কোটি টাকা দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের এই উদ্যোগে এখন বেসরকারি খাতও আগ্রহ দেখাচ্ছে।

কায়কাউস বলেন, বাংলাদেশ থেকে দারিদ্র্য নির্মূল ও গৃহহীনদের সমাজে মর্যাদার আসন প্রদানের পদক্ষেপের মাধ্যমে প্রধানমন্ত্রী বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আশ্রায়ন প্রকল্পে কিছু অনিয়মর কথা উল্লেখ করে মূখ্য সচিব বলেন, “কোন অনিয়ম সহ্য করা হবেনা। যে কোন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।” তিনি এই হুঁশিয়ারিকে হালকাভাবে না দেখতেও বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া প্রকল্পের কাজ দ্রুততর করতে মাঠ পর্যায়ের কর্মকর্তদের নির্দেশ দেন যাতে সরকার ৭ জুনের মধ্যে আরো ৫০ হাজার ভূমিহীন ও গৃহহীনকে ঘর দিতে পারে।

সভায় আশ্রায়ন প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন কাজের অগ্রগতি সম্পর্কে পাওয়ার প্রিন্ট উপস্থাপন করেন।

সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

July 15, 2026
Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

July 15, 2026
নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

July 15, 2026

Latest News

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

শেখ হাসিনা

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

শিক্ষার্থীদের সড়ক অবরোধ

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa