
সাদা ও লাল বলের পরে এসেছে গোলাপী বল। এবার অস্ট্রেলিয়ার ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা কুকাবুরা এবার বাজারে আনছে পেটে মাইক্রোচিপ যুক্ত নতুন ক্রিকেট বল। পরের মরশুমে বিগ ব্যাশের ম্যাচে এই বলে খেলা হতে পারে। অদূর ভবিষ্যতে টেস্ট ক্রিকেটেও এই বল আনার পরিকল্পনা করছে সংস্থাটি। আপাতত পেটে মাইক্রোচিপ লাগানো এই বল নিয়ে পরীক্ষা চলছে। তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা প্রায় শেষ। এবার মাঠে এই বল আনার অপেক্ষা! কিন্তু এই বল কী কাজ করবে?
কুকাবুরা জানিয়েছে, গতির বেশ কিছু পরিসংখ্যান দেবে এই বল। বল ছাড়ার সময়ের গতি, বাউন্স করার আগের গতি এবং বাউন্স করার পরের গতি, এই সমস্ত তথ্য পাওয়া যাবে। ডিআরএসের ক্ষেত্রে আম্পায়ারদের নিখুঁত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই বল। এছাড়া এলবিডব্লিউ, সন্দেহজনক ক্যাচের ক্ষেত্রেও এই বল সঠিক তথ্য দিয়ে সাহায্য করবে।
জানা গেছে, বিশ্বের একাধিক টি-টোয়েন্টি লিগের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গেও সংস্থার পক্ষ থেকে কথা বলা হয়েছে। তবে সবার আগে বিগ ব্যাশে এই বল দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। যেভাবেই এই বল ক্রিকেট আসুক না কেন, তা সত্যিই বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারবে কিনা সেটা বাস্তবক্ষেত্রে পরীক্ষার পরেই প্রমাণ হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



