Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আসছে বড় রদবদল, যে তিন পরিবর্তন আসছে একাদশে
খেলাধুলা

আসছে বড় রদবদল, যে তিন পরিবর্তন আসছে একাদশে

By Sibbir OsmanFebruary 15, 20203 Mins Read

স্পোর্টস ডেস্ক : যুবারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ফিরলেও বড়রা হতাশ করেই চলছেন। অনেক বড় স্বপ্ন জয়ের লক্ষ্যে পাঁচ পাণ্ডব নিয়ে ২০১৯ আইসিসি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু মাঠের খেলায় হতাশা ছাড়া কিছুই পায়নি মাশরাফির দল। সেই বিশ্বকাপ থেকে যে ভরাডুবির শুরু তা এখনো চলমান। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে হারসহ ভারত-পাকিস্তানের বিপক্ষে টানা ইনিংস ব্যবধানে হার। ক্রিকেটাররা যেন হারিয়ে খুঁজছেন নিজেদের।

আসছে বড় রদবদল, যে তিন পরিবর্তন আসছে একাদশে
ফাইল ছবি
Advertisement

টাইগারদের এমন পারফরমেন্সে মানতেই পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। নিজেকে ক্রিকেটারদের সঙ্গে আরও সংশ্লিষ্ট করবেন জানিয়ে পরিবর্তনের আভাসও দিয়েছেন। আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষেই দেখা যেতে পারে পরিবর্তনের ছোঁয়া। বাদ পড়তে পারেন টেস্ট দলের নিয়মিত সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ। এ ছাড়াও পাকিস্তান সিরিজের দলে থাকা সৌম্য সরকার ও আল আমীনকে না দেখা যেতে পারে। এই তিনটির পরিবর্তনের বিষয় মোটামুটি স্পষ্ট।

টিম ম্যানেজমেন্টের দায়িত্বশীল একজন দৈনিক আমাদের সময়কে জানিয়েছেন, মাহমুদুল্লাহ টেস্ট দল থেকে বাদ পড়তে যাচ্ছেন। সৌম্যর বিয়ে ও আল আমীন ইনজুরির কারণে থাকছেন না। অভিষেকের পর থেকে ৪৯ টেস্ট খেলা মাহমুদউল্লাহর টেস্ট রান ২৭৬৪। গড় ৩১.৭৭। সর্বশেষ পাঁচ টেস্টে তার রান ১৮৯। পাকিস্তানের বিপক্ষে তার আউটের মাধ্যমেই হ্যাটট্রিক করেছেন নাসিম শাহ।

গত বুধবার বিসিবিবে সংবাদ ব্রিফিংয়ে দলের সমস্যাটা নিজের কাঁধে তুলে নিয়ে পাপন জানান, তিনি এখন থেকে সবকিছুতেই নিজেকে জড়িয়ে রাখবেন। ‘একটু তো হোঁচট খাচ্ছিই। এজন্য সবচেয়ে বড় দায়টা আমার নিজেরই। আমি একটু বেশিই ক্রিকেট থেকে সরে এসেছিলাম। সরে আসতে চাচ্ছিলাম আর কি। ভেবেছিলাম, অনেক হয়েছে, আস্তে আস্তে নিজেরাই সব করতে পারবে। এখন দেখছি, আবার আগের মতো হয়ে যেতে হবে। ওই যে আপনারা নাম দিয়েছিলেন মিস্টার ইন্টারফেয়ারার। ওইরকম আবার মনে হয় একটা নাম হতে যাচ্ছে।‘

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মুমিনুলরা হেরেছেন ইনিংস ও ৪৪ রানের বড় ব্যবধানে। টানা ৩ টেস্টসহ সর্বশেষ ছয়টি টেস্টের মধ্যে পাঁচটিতেই লাল সবুজের প্রতিনিধিরা হেরেছে ইনিংস ব্যবধানে। আর বিদেশের মাটিতে সর্বশেষ ৮টি টেস্টের সাতটিতেই টাইগাররা হেরেছে ইনিংস ব্যবধানে। ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেওয়ায় খেপেছিলেন পাপন। অথচ তাকে বলা হয়েছিল ফিল্ডিং নেবে। এগুলোসহ এখন থেকে ক্রিকেটারদের সব বিষয়েই পাপন নজরবন্দি রাখবেন।

বিসিবি সভাপতি বলেন, ‘টসে জিতলে কী নেব, স্কোয়াড কী হবে, কে কত নম্বরে নামবে, এসব আমার সঙ্গে আগেই কথা হতো। সেটা এখন কিন্তু নাই। এখন আরও উল্টো হয়। আমাকে যদি বলে টসে জিতে ফিল্ডিং নেব, খেলা শুরু হওয়ার পর দেখি ব্যাটিং নেয়। তো আমি কিছু বুঝি না। এটা শুরু হয়েছে ভারত সফর থেকে। এর আগে ধাক্কাটা খেয়েছি আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে। তখন আমি দেশের বাইরে ছিলাম। যা বলে গেলাম, হয়েছে তার পুরাই উল্টো।’

ভারতের বিপক্ষে দুই টেস্টেই টস জিতে ব্যাটিং নিয়েছিলেন মুমিনুল হক। যেটা মোটেও পছন্দ হয়নি বিসিবি বিগ বসের। এর আগে আফগানিস্তানের বিপক্ষেও একই সমস্যা হয়েছিল। বিশ্বকাপে তো মিটিংয়ের সিদ্ধান্ত উপেক্ষা করে দল নেমেছিল পাকিস্তানের বিপক্ষে। এবার আর হাত গুটিয়ে বসে থাকবেন না।

জিম্বাবুয়ের বিপক্ষে ২২ ফেব্রুয়ারি শুরু হবে একমাত্র টেস্টটি। দলে ঢুকবেন মুশফিকুর রহিম। এ ছাড়া বিসিএলে দুর্দান্ত পারফর্ম করা তাসকিন আহমেদকে দীর্ঘদিন পর দলে দেখা যেতে পারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026

Latest News

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa