Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আয়কর আপিল ট্রাইব্যুনালে জেলা জজ নিয়োগের বিধান আছে : আইনমন্ত্রী
আইন-আদালত জাতীয় স্লাইডার

আয়কর আপিল ট্রাইব্যুনালে জেলা জজ নিয়োগের বিধান আছে : আইনমন্ত্রী

By Protik Hossainসেপ্টেম্বর 15, 2019Updated:সেপ্টেম্বর 15, 20192 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী আয়কর আপিল ট্রাইব্যুনালে জেলা জজ সহ অন্যান্য পদবির লোক নিয়োগের বিধান আছে। কিন্তু বর্তমানে শুধু দুজন কর কমিশনার দিয়ে বেঞ্চ গঠন করে আয়কর আপিল মামলার বিচার কাজ চলছে।

আয়কর আইনজীবীদের একটি প্রতিনিধি দল বিষয়টি আইনমন্ত্রী আনিসুল হককে অবহিত করে প্রত্যেক ট্রাইব্যুনালে একজন করে জেলা জজ নিয়োগের দাবি জানালে আনিসুল হক বলেন, তিনি এ বিষয়ে শিগগিরই প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে দেশের আটটি আয়কর আপিল ট্রাইব্যুনালে ৮জন জেলা জজ নিয়োগের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। এ সময় তিনি তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠনের মতামত দেন। তাদের মধ্যে একজন হবেন জেলা বা জেলা জজ পদ মর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তা, আয়কর বিভাগের কর্মকর্তা হবেন একজন এবং আয়কর আইনজীবী থাকবেন একজন।

রবিবার ( ১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সাথে তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বৈঠককালে আইনমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ছাড়াও লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শাহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।

বৈঠকে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশকে আইনে পরিণত করা, বাংলাদেশ বার কাউন্সিলের আদলে বাংলাদেশ ট্যাক্স বার কাউন্সিল গঠন করা, আয়কর আপিল ট্রাইব্যুনালকে অর্থ মন্ত্রণালয়ের পরিবর্তে পুনরায় আইন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা, প্রত্যেক ট্রাইব্যুনালে জেলা জজ পর্যায়ের একজন করে বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ, অধস্তন ও উচ্চ আদালতের মতো আয়কর আপিল ট্রাইব্যুনালেও আয়কর আইনজীবীদের মধ্য হতে আইন কর্মকর্তা নিয়োগ সহ বিভিন্ন দাবি উত্থাপন করেন।

মন্ত্রী তাদের জানান, এসব দাবি পূরণে অর্থ মন্ত্রণালয়ের সাথেও আলোচনার প্রয়োজন আছে। এ সময় মন্ত্রী বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের জাতীয় বজেটের শতকরা প্রায় ৮৫ ভাগ আসতো বৈদেশিক সাহায্য বা অনুদান থেকে। এখন জাতীয় বাজেটের প্রায় ৮৫ ভাগ আসছে রাজস্ব খাত থেকে যার মধ্যে আয়কর বিরাট অংশজুড়ে আছে।

আয়কর আদায়ে আইনজীবীদের সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, প্রয়োজন হলে আয়কর আইনজীবীদের প্রশিক্ষণ দেয়া হবে, অভিজ্ঞতা অর্জনের জন্য তাদের বিদেশে পাঠানো হবে।

আয়কর বিষয়ক বই কেনার জন্য বাংলাদেশ ট্যাক্স ল`ইয়ার্স অ্যাসোসিয়েশনকে পাঁচ লাখ টাকার অনুদান দেয়ার ঘোষণা দেন আইনমন্ত্রী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু

জুন 10, 2026
কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র

পানি স্বল্পতায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত

জুন 10, 2026
প্রধানমন্ত্রী

বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জুন 10, 2026
Latest News
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু

কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র

পানি স্বল্পতায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত

প্রধানমন্ত্রী

বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ববি হাজ্জাজ

প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ: ববি হাজ্জাজ

শামা ওবায়েদ

বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে: শামা ওবায়েদ

গ্যাং সাপ্রেশন ফোর্স

হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ, জানালেন সেনাপ্রধান

পুলিশের গাড়ি

পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

নাসির-তামিমা

বিয়ে বিতর্ক, মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা

পে-স্কেল

পে-স্কেল কার্যকরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সরকারি কর্মচারীরা

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa