Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা আয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে টপকালেন রোনালদো
খেলাধুলা

আয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে টপকালেন রোনালদো

By Sibbir Osmanসেপ্টেম্বর 22, 20212 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বে বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। তারা দুজন চিরপ্রতিদ্বন্দ্বীও। প্রতিনিয়তই মাঠের লড়াইয়ে একের পর এক রেকর্ড গড়ে ছাড়িয়ে যান একে অন্যকে।

ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডট কমের বরাতে বুধবার (২২ সেপ্টেম্বর) জানা গেছে, বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারের তালিকায় আর্জেন্টাইন তারকাকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন তারই চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ তারকা।

এ ছাড়া সেরা চারে আছেন মেসির পিএসজির দুই সতীর্থ নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, মূলত বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ায় এ বছর ফোর্বসের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারের তালিকায় মেসিকে টপকান রোনালদো।

২০২১-২২ মৌসুমের কর পরিশোধের আগে পর্তুগিজ ফুটবল রাজপুত্রের উপার্জন দাঁড়াবে সাড়ে ১২ কোটি ডলারেরও বেশি। এর মধ্যে ৭ কোটি ডলার উপার্জন করবেন বেতন-বোনাস থেকেই। অর্থাৎ বাণিজ্যিক চুক্তি থেকে রোনালদোর আয় সাড়ে ৫ কোটি ডলার। এ ছাড়া স্পনসরশিপ থেকে সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড়ের তালিকাতেও শীর্ষে অবস্থান তার।

ফোর্বসের সর্বোচ্চ আয় করা ফুটবলারের তালিকায় ১১ কোটি ডলার নিয়ে রোনালদোর ঠিক পরেই অবস্থান মেসির। সাড়ে ৯ কোটি ডলারে তৃতীয় স্থানে নেইমার। অন্যদিকে, তালিকায় চারে থাকা এমবাপ্পের আয় ৪ কোটি ৩০ লাখ ডলার। এমবাপ্পের চেয়ে ২০ লাখ ডলার কম পেয়ে পঞ্চম স্থানে লিভারপুলের মিসরীয় তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ।

মেসি-রোনালদোর পর সেরা দশে আছেন যথাক্রমে বায়ার্নের পোলিশ তারকা রবার্ট লেওনডস্কি। যার উপার্জন সাড়ে ৩ কোটি ডলার। আন্দ্রেস ইনিয়েস্তার সাড়ে ৩ কোটি ডলার, পল পগবার ৩ কোটি ৪০ লাখ ডলার, গ্যারেথ বেলের ৩ কোটি ২০ লাখ ডলার এবং এডেন হ্যাজার্ডের ২ কোটি ৯০ লাখ ডলার।

এর আগে বিশ্বজুড়ে ফুটবলভক্তদের কাছে জনপ্রিয় ‘ফিফা ভিডিও’ গেমে সর্বোচ্চ রেটিংধারী খেলোয়াড়ের তালিকা প্রকাশ করা পেয়েছিল। যেখানে দেখা যায়, সর্বোচ্চ রেটিং নিয়ে শীর্ষে আছেন পিএসজির তারকা লিওনেল মেসি। চলতি বছরে ফুটবলের এই মহাবিস্ময়ের রেটিং ৯৩। এ ছাড়া দ্বিতীয় অবস্থানে আছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লিওনডস্কি। যার রেটিং ৯২।

অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ৯১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন। তালিকায়, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন চতুর্থ এবং পিএসজিতে মেসির সতীর্থ কিলিয়ান এমবাপ্পে পঞ্চম এবং নেইমার ষষ্ঠ অবস্থানে রয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Messi

হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

জুন 17, 2026
আর্জেন্টাইন কোচ

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

জুন 17, 2026
বিশ্বকাপে ক্লোসা ও মেসি

বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?

জুন 17, 2026
Latest News
Messi

হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

আর্জেন্টাইন কোচ

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

বিশ্বকাপে ক্লোসা ও মেসি

বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?

মেসি হালান্ড

মেসিকে পাগল বললেন হালান্ড

মেসিকে কার্ড

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি, বিশ্বকাপে নতুন মাইলফলক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa