ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের দিনে লিটনের চার-ছক্কায় টেনশনে ছিলেন প্রধানমন্ত্রী

জুমবাংলা ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল।

মঙ্গলবার মিরপুরে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার লিটন কুমার দাস। তিনি ৫৭ বলে ১০টি চার আর এক ছয়ের সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেন।

লিটনকে একের পর এক চার-ছক্কা মারতে দেখে একটু টেনশনে পড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খেলা চলাকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হাসান পাপনকে একাধিকবার ফোন করেছেন।

Advertisement

খেলা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী তাকে কি বলেছিলেন সে কথা সংবাদমাধ্যমের সামনে এসে বলছিলেন নাজমুল হাসান পাপন- ‘একবার নয়, একাধিকবার ফোন করেছেন প্রধানমন্ত্রী। যখন লিটন দাস চার-ছয় মারছিল তখন উনি বলছিলেন, ‘এত ছয় মারতে গিয়ে আউট হয়ে যায় যদি!’ আমি বলছি, ‘আউট হয়ে গেলেও অসুবিধা নেই, মাত্র কয়েকটা ওভার বাকি রয়েছে, এখন মারতেই হবে। এরকমভাবে খেলার মধ্যেও ফোন করছিলেন। উনি বল বাই বল খেলা দেখেন।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি হোয়াইটওয়াশ করায় মুগ্ধ প্রধানমন্ত্রী। তিনি সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলকে অভিনন্দন জানিয়েছেন।

এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি। তিনি বলছিলেন, ‘ইংল্যান্ড হোয়াইটওয়াশ, এটা আসলে চিন্তাই করা যায় না। আমরা নিজেরাও করিনি।’

নতুন ঘোষণা ফিফার, বদলে যাচ্ছে বিশ্বকাপের সেই চিরচেনা চিত্র

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.