Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ইংল্যান্ডের ম্যানইউতে প্রশিক্ষণ পাওয়া ফুটবলার এখন পরিচ্ছন্নতাকর্মী
খেলাধুলা ফুটবল

ইংল্যান্ডের ম্যানইউতে প্রশিক্ষণ পাওয়া ফুটবলার এখন পরিচ্ছন্নতাকর্মী

By Hasan MajorJuly 16, 20202 Mins Read

ইংল্যান্ডের ম্যানইউতে প্রশিক্ষণ পাওয়া ফুটবলার এখন পরিচ্ছন্নতাকর্মী

Advertisement
জুমবাংলা ডেস্ক: অভাবের সংসার চালাতে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে (ম্যানইউ) প্রশিক্ষণ পাওয়া ফরিদপুরের ফুটবলার রিপন কুমার দাস।

বার্তা সংস্থা ইউএনবি’র ফরিদপুর জেলা প্রতিনিধি মফিজুর রহমান শিপনের করা একটি বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, জেলা ক্রীড়া সংস্থা ও বাফুফের ভুল সিদ্ধান্তের কারণে আজকের তার এ অবস্থা হয়েছে বলে মনে করছেন ফুটবলের সাথে জড়িতরা।

শৈশবে গ্রামের মাঠে ফুটবল খেলতেন রিপন। অল্প বয়সেই পায়ের নৈপুণ্যে নজর কেড়েছিলেন তিনি। যাতে উৎসাহ দেয় পাড়াপ্রতিবেশী, বন্ধু-বান্ধবরাও। ধীরে ধীরে ফুটবলার হওয়ার স্বপ্ন দানা বাঁধে বুকে।

ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম খন্দকার লেভী জানান, রিপন দাস ২০১২ সালে এয়ারটেলের রাইজিং স্টার চ্যাম্পিয়ন হয়ে ১২ জনের একটি টিমের সাথে ১৭ নভেম্বর ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে অনুশীলন করার জন্য বিদেশে যান। এরপর সেখানে ১০ দিনের অনুশীলন শেষ করে ফিরে আসেন দেশে।

দেশে আসার পর বাফুফের তদারকির অভাবে রিপনকে তার নিজ জেলায় ফরিদপুরে ফিরে আসতে হয়। ফরিদপুরে এসে সংসারের অভাব অনটনের কারণে বাবার কর্মস্থল ফরিদপুর সড়ক বিভাগে মাস্টার রোলের পরিচ্ছন্নতা কর্মীর কাজে যোগ দেন তিনি।

গত কয়েক বছর ধরে ফরিদপুর সড়ক বিভাগে এ কাজ করছেন রিপন। তারপরও প্রতিদিনের রুটিন কাজ শেষে সুযোগ করে ঠিক ফুটবল নিয়ে নেমে পড়েন মাঠে।

ফরিদপুর জেলা ফুলবল টিমের কোচ প্রণব কুমার মুর্খাজী বলেন, রিপনের ফুলবলের প্রতি বিশেষ প্রেম রয়েছে। যে কারণে অফিসের পরিচ্ছন্নতার কাজ শেষে সুযোগ পেলেই অনুশীলন করতে স্টেডিয়ামে চলে আসে। এখনো তার ইচ্ছা দেশসেরা ফুটবলার হওয়া।

ফরিদপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম ভোলা বলেন, রিপনের মতো ফুটবলার তৈরি হয় খুব কম। বাফুফে যদি সঠিকভাবে ভূমিকা নিত তাহলে তাকে এভাবে ঝড়ে পড়তে হতো না। এখনো তার অনেক সুযোগ রয়েছে।

ফুটবলার রিপন কুমার দাস বলেন, ‘সংসারের আর্থিক অভাব-অনাটনের কারণে আমি এখন পরিচ্ছন্নতাকর্মী। বাবা-মায়ের কষ্টের কথা চিন্তা করেই এ কাজ করছি।’

বড় ফুটবলার হতে চেয়েছিলেন জানিয়ে রিপন বলেন, সংসারের দৈন্যদশা কাটানোর জন্য চেষ্টা করেছিলাম কিন্তু পেরে উঠিনি। সরকার যদি আমার বিষয়টি দেখে তাহলে হয়তো আমি আবারও বল নিয়ে মাঠে দর্শকদের মনজয় করতে পারবো।’

‘ইংল্যান্ডে যাওয়ার পরে সে দেশের নামকরা ফুটবল তারকারা আমাদের সময় দিয়েছেন। দেখিয়েছেন কীভাবে আরও ভালো ফুটবল খেলা যায়। ফুটবল খেলার মান কীভাবে আরও উন্নত করা যায়। কিন্তু সেই প্রশিক্ষণকে কাজে লাগাতে পারিনি,’ বলেন নিজের আক্ষেপের কথা।

রিপনের মা পান্তা দাস বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে রিপন সবার বড়। ছোট ছেলে তপন এখনও কিছু করে না। শুধু সংসারের অভাবের কারণে তাকে ওর বাবার পরিচ্ছন্নতাকর্মীর কাজ বেছে নিতে হয়েছে। এতে আমাদের খারাপ লাগলেও কিছু করার নেই। রিপন যদি আয় রোজগার না করতে পারে তাহলে আমাদের যে না খেয়ে থাকতে হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

July 17, 2026
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

July 16, 2026
ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

July 16, 2026

Latest News

সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

মেসি

এমবাপের সমান গোল করেও কেন গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি?

স্কালোনি

ডি পলকে বেঞ্চে বসানোর চমকপ্রদ তথ্য দিলেন স্কালোনি

মেসি

মেসি কত অর্থের মালিক, জানুন আয়ের প্রধান উৎস

afp-messi

মেসির যেসব রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি

আর্জেন্টিনা

স্পেনকে হারালেই ইতিহাস, অনন্য কীর্তির দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

Mbappy

বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর এমবাপ্পের আক্ষেপ

Messi

ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ছবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa