চলমান প্যারিস অলিম্পিকে সুবিধা করতে পারেননি রাফায়েল নাদাল। এবার ইউএস ওপেন থেকেও নাম তুলে নিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি। তবে একই সঙ্গে জানিয়েছেন, লেভার কাপে অংশ নেবেন।

নাদাল

Advertisement

নাদাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বললেন, ‘সবাইকে জানাতে চাই, এ বছরের ইউএস ওপেনে খেলতে পারব না। নিউ ইয়র্কে আমার প্রচুর স্মৃতি রয়েছে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে রাতের দিকে দুর্দান্ত পরিবেশে খেলা ম্যাচগুলো খুব মিস করব। তবে এবার ১০০ শতাংশ দিতে পারব না বলেই নাম তুলে নিয়েছি।’

চলতি বছর এ নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট মিস করতে চলেছেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডনেও খেলেননি ২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা।

আবদার-তদবির করা থেকে বিরত থাকুন : উপদেষ্টা আসিফ

নাদাল তার গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে সবচেয়ে বেশি ১৪টি ট্রফি জিতেছেন ফ্রেঞ্চ ওপেনে। দ্বিতীয় সর্বোচ্চ চার ট্রফি ইউএস ওপেনে, যার সর্বশেষটি ২০১৯ সালে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.