Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ইউএস ওপেনের নতুন রানী সাবালেঙ্কা
খেলাধুলা

ইউএস ওপেনের নতুন রানী সাবালেঙ্কা

By Md EliasSep 8, 2024, 11:22 AM Asia/Dhaka2 Mins Read

ইউএস ওপেনের ২০২১, ২০২২ আসরে পরপর সেমিফাইনাল, ২০২৩ আসরে ফাইনালে উঠলেও জেতা হয়নি। অবশেষে এবার টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে আক্ষেপ ঘুচিয়েছেন আরিয়ানা সাবালেঙ্কা। আর এর মধ্য দিয়ে ইউএস ওপেনও নতুন রানী পেয়ে গেল। নারী এককের ফাইনালে বেলারুশের এই টেনিস তারকা স্বাগতিক যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৭-৫, ৭-৫ ব্যবধানে হারিয়েছেন।

ইউএস ওপেনের সাবালেঙ্কা

Advertisement

১২ ব্যবধানে মুদ্রার দুই পিঠই দেখে ফেললেন সাবালেঙ্কা। গত বছর তিনি ইউএস ওপেনের ফাইনালে কোকো গাফের কাছে হেরে লকার রুমে গিয়ে ফ্লোরে র্যাকেট ছুঁড়ে মেরেছিলেন। আর নিউইয়র্কে ২০২৪ আসর প্রস্তুত ছিল তার জন্য। সেই দাবি পূরণ করে নিজের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন সাবালেঙ্কা, এর আগে জানুয়ারিতে তিনি অস্ট্রেলিয়ান ওপেন টাইটেলও জিতেছিলেন।

একইসঙ্গে এই বেলারুশ সুন্দরী একটি রেকর্ডও গড়েছেন, ২০১৬ সালের পর প্রথম কোনো নারী তারকা হিসেবে দুটি হার্ড-কোর্টে টাইটেল জিতলেন। জাপানের নাওমি ওসাকা সর্বোচ্চ চারটি হার্ড-কোর্টে গ্র্যান্ড স্ল্যাম জেতেন ২০১৮ ও ২০২০ ইউএস ওপেন, ২০১৯ ও ২০২১ অস্ট্রেলিয়ান ওপেনে। এ ছাড়া পরপর দু’বার ইউএস ওপেনের ফাইনালে উঠেও আমেরিকান কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের (২০১৮-১৯) রেকর্ডে ভাগ বসিয়েছেন সাবালেঙ্কা।

ফাইনালের মঞ্চ আর্থার অ্যাশ স্টেডিয়ামের বেশিরভাগ সমর্থন স্বাগতিক তারকা ৩০ বছর বয়সী পেগুলার দিকে। ফলে গতকালের (শনিবার) ম্যাচটিতে সাবালেঙ্কার প্রতিপক্ষ ছিল গ্যালারিও। যেখানে বিভিন্ন অঙ্গনের তারকা ব্যক্তিত্বদের উপস্থিতিতে অঘটনে ভরা বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে চাপ কম ছিল না তার উপর। তবু ১ ঘণ্টা ৫৩ মিনিটে লড়াইয়ে খেতাব ছিনিয়ে নিয়ে পেগুলার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা আরও বাড়িয়ে দিলেন।

দ্বিতীয় সেটে একটা সময় ৫-৩ গেমে এগিয়ে ছিলেন পেগুলা। টেনিসপ্রেমীরা যখন ধরে নিয়েছেন খেলা তৃতীয় সেটে গড়াবে, ঠিক তখনই আস্তিন থেকে নিজের সেরা চাল বের করে আনেন সাবালেঙ্কা। টানা চার গেম জিতে সেট, ম্যাচ এবং ইউএস ওপেন জিতে নেন। গত বছর হারের অন্যতম কারণ হিসাবে দর্শকদের চিৎকারের (গফের প্রতি সমর্থন) কথা বলেছিলেন। পেগুলার মতো গফও আমেরিকার খেলোয়াড়। তাই ফাইনালে স্টেডিয়ামের আবহ কেমন হতে পারে, তার এটা আন্দাজ সাবালেঙ্কার ছিলই। তাও সামলেছেন সফলভাবে।

দীপিকার সঙ্গে অ..ন্ত.র.ঙ্গ দৃশ্যের আগে যা করেছিলেন সিদ্ধান্ত

ম্যাচ জয়ের পর স্বাভাবিকভাবেই আবেগাপ্লুত হয়ে পড়েন এই বেলারুশ তারকা। তিনি বলেন, ‘আমি এই মুহুর্তে বাকরুদ্ধ। অনেকবার আমি এমন নিকটে (ফাইনালে) গিয়েছি। তবে জয়ের স্বপ্ন আমার সবসময়ই ছিল। অবশেষে এই সুন্দর ট্রফিটি পেলাম, এজন্য কঠিন দুই সপ্তাহ পার করতে হয়েছে। কখনোই স্বপ্ন দেখা থামাইনি, সেজন্য কঠোর পরিশ্রম করেছি। স্বপ্ন বাস্তবায়নে ত্যাগের মানসিকতা দেখালে সেটি একদিন অবশ্যই জেতা যায়। আমি আমার টিম ও নিজেকে নিয়ে গর্বিত।’ প্রতিপক্ষ পেগুলার প্রশংসা করে সাবালেঙ্কা বলেন, ‘জেসিকা, তুমি দারুণ টেনিস খেলেছ, তুমি নিশ্চয়ই এটি জিততে পারবে। তুমি দুর্দান্ত খেলোয়াড়, বিশেষ করে দ্বিতীয় সেটে ভালো করেছ।’

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
টুর্নামেন্ট

মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টে অংশ নিতে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু

May 24, 2026, 11:23 PM Asia/Dhaka
ব্রুনো

প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন ব্রুনো ফার্নান্দেস, এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্ট

May 24, 2026, 11:05 PM Asia/Dhaka
রাজস্থান

আর্চারের অলরাউন্ড নৈপুণ্যে মুম্বাইকে হারিয়ে প্লে-অফে রাজস্থান রয়্যালস

May 24, 2026, 8:40 PM Asia/Dhaka
Latest News
টুর্নামেন্ট

মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টে অংশ নিতে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু

ব্রুনো

প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন ব্রুনো ফার্নান্দেস, এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্ট

রাজস্থান

আর্চারের অলরাউন্ড নৈপুণ্যে মুম্বাইকে হারিয়ে প্লে-অফে রাজস্থান রয়্যালস

ফিফা

ফুটবল বিশ্বকাপ ২০২6 ঘিরে নতুন চমক ফিফা ফ্যান আইডি

কোহলি

কোহলির নতুন বিশ্বরেকর্ড

পরীক্ষামূলকভাবে

থমাস ডুলিকে ‘পরীক্ষামূলকভাবে’ এনেছে বাফুফে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রস্তুতি

যুক্তরাষ্ট্র নয়, মেক্সিকোতেই বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প করছে ইরান

চ্যাম্পিয়ন্স লিগ

বার্সেলোনা নারী দলের চ্যাম্পিয়ন্স লিগ জয়, লিওঁকে ৪–০ গোলে হার

মার্টিনেজ

বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন মার্টিনেজ

Naymar

নেইমারের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছে, অপেক্ষায় পেদ্রো

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp