Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ১ হাজার ৩৪২ পদে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিয়োগ
জাতীয়

১ হাজার ৩৪২ পদে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিয়োগ

By Hasan MajorJune 20, 20232 Mins Read

ভূমি মন্ত্রণালয়

Advertisement
জুমবাংলা ডেস্ক: ১ হাজার ৩৪২টি পদে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পিএসসির মাধ্যমে নিয়োগ দিতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়।

স্মার্ট ভূমি ব্যবস্থাপনা স্থাপনের বিষয়টি সামনে রেখে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমি ব্যবস্থাপনায় মেধাবী কর্মকর্তা নিয়োগের উদ্দেশ্যে মাঠ পর্যায়ের বিভিন্ন কর্কর্তা নিয়োগে যথা সম্ভব পিএসসির মাধ্যমে নিয়োগের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন।

বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদ সল্পতায় সুপারিশ করা সম্ভব হয়নি – এমন প্যানেল থেকে ভূমি খাতে কাজ করতে আগ্রহী কর্মকর্তা নিয়োগ প্রদান করতে পারলে ভূমি ব্যবস্থাপনা ও সেবা প্রদানে এক গুণগত পরিবর্তন আসবে বলে ভূমিমন্ত্রী মনে করেন।

বর্তমানে ১২তম বেতন গ্রেডের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা থেকে পদোন্নতির মাধ্যমে ১১ম গ্রেডে ‘ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা’, ১০ম গ্রেডে কানুনগো এবং ৯ম গ্রেডে অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পদে যাওয়ার সুযোগ রয়েছে। ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণ সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা/সার্কেল ভূমি অফিসের আওতায় ইউনিয়ন ভূমি অফিসে কর্মজীবন শুরু করেন।

‘ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা’ পদের প্রাক্তন নাম সহকারী তহশীলদার।

গতকাল ১৯ জুন সরকারী কর্ম কমিশন ৪০তম বিসিএস পরীক্ষা ২০১৮ এর লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন প্রার্থীদের মধ্যে যারা ইতোমধ্যে ৯ম থেকে ১২ তম গ্রেডে নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহ প্রকাশ করে অনলাইনে আবেদন করেছেন তাদের মধ্যে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা রয়েছে এমন প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাইপূর্বক সুপারিশের জন্য পিএসসি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত অধিদপ্তরর/দপ্তরের পদসমূহের পছন্দক্রম প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করেছে।

এর মধ্যে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ‘ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা’ পদে ১৩৪২টি ১২তম গ্রেডের বিপরীতে আবেদন আহ্বান করা হয়েছে যা ৯ম-১২তম গ্রেডের মোট শূন্য পদ ৪৪৭৮টি পদের মধ্যে এককভাবে সর্বোচ্চ। পছন্দক্রম গ্রহণের শেষ তারিখ ০১ জুলাই ২০২৩।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa