Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ইউনূস সরকারের বিরুদ্ধে ভার্চুয়াল সমাবেশে যত অভিযোগ হাসিনার
রাজনীতি

ইউনূস সরকারের বিরুদ্ধে ভার্চুয়াল সমাবেশে যত অভিযোগ হাসিনার

By Saumya SarakarDecember 11, 20242 Mins Read

ইউনূস সরকারের বিরুদ্ধে ভার্চুয়াল সমাবেশে যত অভিযোগ হাসিনার

Advertisement
জুমবালা ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার নামে এ পর্যন্ত আড়াইশ মামলা হয়েছে যার মধ্যে অধিকাংশই হত্যা মামলা।

স্থানীয় সময় সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সমাবেশে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি। সমাবেশে বিভিন্ন অঙ্গরাজ্যের আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট ও মহানগর আওয়ামী লীগের যৌথ আয়োজনে ভারতে বসে ভার্চুয়াল সমাবেশে বক্তব্য দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশে সাম্প্রতিক সংখ্যালঘু নিপীড়ন নিয়ে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করে হাসিনা বলেন, জঙ্গিদের নেতৃত্ব দিচ্ছেন মুহাম্মদ ইউনূস। তার পরিকল্পনাতে বাংলাদেশে এখন গণহত্যা চলছে।

উক্ত সভায় বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী, ধর্মস্থান এবং ধর্মীয় সংগঠন ইসকনের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। কিন্তু বাস্তবে মুহাম্মদ ইউনূসই ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন। তারাই মাস্টারমাইন্ড।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া জনবিক্ষোভের জেরে গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করে দেশত্যাগ করেছিলেন হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন।

শেখ হাসিনা বলেন, শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরাই নয় বরং ব্যবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিকরাও ইউনূস বাহিনীর মামলার হাত থেকে রেহাই পাচ্ছেন না। মহিলা সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন।

তিনি বলেন, দেশে যত জঙ্গি ছিল ড .ইউনূস সব জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়েছেন। নরসিংদী জেল খুলে দেওয়া হয়েছিল। বগুড়া জেল হাজতে নির্যাতন ৭/৮ জন আওয়ামী লীগের কর্মীদের হত্যা করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, যত পরিকল্পনা করাই হোক না কেন আওয়ামী লীগকে ধংস করা এতটা সহজ নয়। আইয়ুব খানও চেষ্টা করেছিল আওয়ামী লীগকে ধংস করতে, পারেন নাই। ইউনূস বাহিনীও পারবে না।

তিনি বলেন, আমি গণহত্যা চাইনি। আমি যদি ক্ষমতায় আঁকড়ে থাকতে চাইতাম, তা হলে গণহত্যা হতো। যখন নির্বিচারে মানুষের মৃত্যু হচ্ছে, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার চলে যাওয়া উচিত। আমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। আমার নিরাপত্তারক্ষীরা তা ঠেকাতে যদি গুলি চালাতেন তবে গণভবনে বহু মানুষের মৃত্যু হতো। আমি তা চাইনি।’

আজ আমার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে আড়াইশ মামলা দায়ের করা হয়েছে, যার অধিকাংশই হত্যা মামলা। তবে মজার ব্যাপার হচ্ছে, তার হাতে মারা যাওয়া ৩৫ জন মৃত ব্যক্তি ইতোমধ্যে জীবিত হয়ে ফিরে এসেছেন বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

শেখ হাসিনা ভার্চুয়াল বক্তব্যের আগে সমাবেশে যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক স্টেট ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য দেন।

মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চুক্তি করল ওপেনএআই

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

July 21, 2026
জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

July 21, 2026
জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

July 21, 2026

Latest News

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

জামায়াত আমির

গণভোট না মানলে সরকারও মানা হবে না : জামায়াত আমির

মির্জা ফখরুল

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

Mirza

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa