Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ইউপি নির্বাচনে দুপুর ২টার আগে ও রাত ৮টার পরে মাইক ব্যবহার করা যাবে না
জাতীয়

ইউপি নির্বাচনে দুপুর ২টার আগে ও রাত ৮টার পরে মাইক ব্যবহার করা যাবে না

By Sibbir Osmanমার্চ 15, 20213 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের জন্য কিছু বিধি-বিধান পরিপত্র আকারে জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের আগে কেউ প্রতীক নিয়ে প্রচার চালাতে পারবেন না। এ ছাড়া নির্বাচনী প্রচারের সময় দুপুর ২টার আগে এবং রাত ৮টার পর মাইক বা উচ্চ শব্দ হয় এমন কোনো যন্ত্র বাজানো যাবে না।

রবিবার (১৪ মার্চ) জারি করা পরিপত্রে আরো কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১।

পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনপূর্ব সময়ে অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোটগ্রহণের দিন পর্যন্ত প্রত্যেক প্রার্থীকে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬-এর বিধি-বিধানগুলো মেনে চলতে হবে। এই বিধিমালার বিধি-৫ অনুসারে কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান রিটার্নিং কর্মকর্তার দেয়া প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।

কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান পথসভা বা নির্বাচনী প্রচারকাজে একটি ওয়ার্ডে একের অধিক মাইক্রোফোন বা শব্দের মাত্রা বৃদ্ধি করে এমন কোনো যন্ত্র ব্যবহার করতে পারবেন না। কোনো নির্বাচনী এলাকায় মাইক বা শব্দের মাত্রা বৃদ্ধি করে এমন অন্য কোনো যন্ত্রের ব্যবহার দুপুর ২টার আগে এবং রাত ৮টার পরে করা যাবে না।

যানবাহনসংক্রান্ত বিধি-নিষেধে বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা মশাল মিছিল বা অন্য কোনো ধরনের মিছিল বের করতে পারবেন না কিংবা কোনো ধরনের শোডাউন করতে পারবেন না। নির্বাচনী কাজে হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহার করা যাবে না। তবে দলীয় প্রধানের যাতায়াতের জন্য এগুলো ব্যবহার করা যাবে। কিন্তু যাতায়াতের সময় হেলিকপ্টার থেকে লিফলেট, ব্যানার বা অন্য কোনো প্রচারসামগ্রী প্রদর্শন বা বিতরণ করতে পারবেন না। ভোটকেন্দ্রের নির্ধারিত চৌহদ্দির মধ্যে মোটরসাইকেল বা অন্য কোনো যান্ত্রিক যানবাহন চালানো যাবে না বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনী প্রচারণায় কোন প্রার্থী নিজ ছবি ও প্রতীক ব্যতীত অন্য কারো নাম, ছবি বা প্রতীক পোস্টারে ছাপাতে বা ব্যবহার করতে পারবে না। তবে প্রার্থী রাজনৈতিক দলের মনোনীত হলে বর্তমান দলীয় প্রধানের ছবি পোস্টার বা লিফলেটে ছাপাতে পারবেন। পোস্টারে একাধিক রং ব্যবহার করা যাবে না। কোনোক্রমেই প্লাস্টিক লেমিনেটেড পোস্টার-ব্যানার ব্যবহার করা যাবে না।

মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করার সময় কোনো ধরনের মিছিল কিংবা শো-ডাউন করা যাবে না। একজন প্রার্থী সর্বোচ্চ ৫ জনকে সঙ্গে নিয়ে মনোনয়ন দাখিল করতে পারবেন। এ ছাড়া আরো বেশ কিছু বিধি-নিষেধ পরিপত্র আকারে জারি করেছে নির্বাচন কমিশন।

প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১৮ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১৯ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ এবং ভোটগ্রহণ হবে ১১ এপ্রিল।

পরিপত্রটি দেখতে এখানে ক্লিক করুন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Rain

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে থাকবে বেশি সক্রিয়

জুন 13, 2026
তিতাস

সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

জুন 13, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

জুন 13, 2026
Latest News
Rain

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে থাকবে বেশি সক্রিয়

তিতাস

সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

বন্ধ

মেট্রোরেলের ট্র্যাকে বিড়াল, হঠাৎ বন্ধ ট্রেন চলাচল

বাজেট

দেশের সব নাগরিককে বাজেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্য: অর্থমন্ত্রী

pm

স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

নিত্যপণ্যের ট্যাক্স কমানো বাজেটও বিরোধী দলের ভালো লাগে না : প্রধানমন্ত্রী

Hajj

হজ শেষে দেশে ফিরলেন ৫৪৩২৩ হাজি, মারা গেছেন ৫০

জাইমা

আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ পাস করলেন জাইমা রহমান

weather

দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa