স্পোর্টস ডেস্ক: ২০৩২ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ আয়োজন করতে চায় ইতালি। আর এ ব্যপারে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার কাছে নিজেদের আগ্রহের কথা জানিয়ে দিয়েছে বলে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) সূত্র নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে এফআইজিসি বলেছে, ‘গত কয়েকদিন ধরে ইতালিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার কাছে ২০৩২ ইউরো আয়োজনের আগ্রহের বিষয়টি জানান দিচ্ছে।’
ইতালি মূলত ইউরো ২০২৮ কিংবা ২০৩০ বিশ্বকাপ আয়োজনের ব্যপারে বিডে অংশ নেবার পরিকল্পনা করেছিল। কিন্তু দেশের স্টেডিয়ামগুলোসহ অন্যান্য অবকাঠামোগুলো সংষ্কারের জন্য ২০৩২ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ তাদেরকে বেশী সময় দিতে পারবে বিধায় এর প্রতিই তারা আগ্রহী হয়ে উঠে। ১৯৯০ সালে সর্বশেষ ইতালি এককভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। বৈশ্বিক ঐ টুর্নামেন্টের পর থেকে ইতালির কিছু কিছু স্টেডিয়ামের এখনো পর্যন্ত কোন ধরেনর সংষ্কার কাজ হয়নি।
২০২০ ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে শিরোপা জয় করে ইতালি। প্রথমবারের মত এই আসরটি ইউরোপের বেশ কিছু শহরে একসাথে অনুষ্ঠিত হয়। এর মধ্যে রোমে অনুষ্ঠিত হয়েছিল চারটি ম্যাচ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



