Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইউরোপীয়দের ক্ষমা চাইতে বললেন ফিফা সভাপতি
আন্তর্জাতিক খেলাধুলা

ইউরোপীয়দের ক্ষমা চাইতে বললেন ফিফা সভাপতি

By rskaligonjnewsNovember 19, 20222 Mins Read

ইউরোপীয়দের ক্ষমা চাইতে বললেন ফিফা সভাপতি

Advertisement

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের ৮৮ বছরর ইতিহাসে এই প্রথম শীতকালে হতে যাচ্ছে বিশ্বকাপ। তার ওপর রয়েছে নানা বিধি-নিষেধের বেড়াজাল। শ্রমিক শোষণের মতো ঘটনা। সে কারণে প্রচুর সমালোচনার শিকার হচ্ছে কাতার। বিশেষ করে ইউরোপীয় ও পশ্চিমাদের।

তবে কাতারের সমালোচনা করার বিষয়টি ভালোভাবে নেননি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। নানামুখী সমালোচনায় তিনি রীতিমতো ক্ষুব্ধ। শনিবার কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি সমালোচনাকারীদের একহাত নিয়েছেন। জানিয়েছেন কাতারের সমালোচনা করার আগে নিজেদের ৩ হাজার বছরের কৃতকর্মের জন্য ক্ষমা চাও।

‘বিশ্বব্যাপী আমরা ইউরোপীয়রা গেল ৩ হাজার বছরে যা করেছি, কাউকে নৈতিক উপদেশ দেওয়ার আগে সেগুলোর জন্য পরবর্তী ৩ হাজার বছর আমাদের ক্ষমা চাওয়া উচিত। কতোজন ইউরোপীয় ও পশ্চিমা ব্যবসায়ী কাতারে শ্রমিকদের অধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন? অথচ তারা কিন্তু ঠিকই কাতার থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে নিয়েছেন। তাদের কেউ কিন্তু শ্রমিকদের অধিকার নিয়ে টু শব্দটি করেননি। কারণ, শ্রমিকদের অধিকার নিয়ে আইন করলে তাদের লাভ কম হতো। তবে আমরা (ফিফা) করেছি। তাদের ক্ষতিপূরণ দিচ্ছি। ফিফা কিন্তু ইউরোপীয় ও পশ্চিমা ব্যবসায়ীদের চেয়ে অনেক কম লাভ করেছে।’

তিনি আরও বলেন, ‘আজ আমার নিজেকে একজন কাতারি মনে হচ্ছে, একজন আরব মনে হচ্ছে, একজন আফ্রিকান মনে হচ্ছে, একজন সমকামী, প্রতিবন্ধী, একজন পরিযায়ী শ্রমিক মনে হচ্ছে। অবশ্যই আমি একজন কাতারি নই, আরব নই, আফ্রিকানও নই, নই সমকামী কিংবা প্রতিবন্ধী। কিন্তু আমি তাদের বিষয়গুলো অনুভব করতে পারছি। কারণ, আমি জানি একজন বিদেশি হিসেবে বিদেশের মাটিতে বৈষম্যের শিকার হলে কেমন লাগে। বুলিং এর শিকার হলে কেমন লাগে।’

‘ছোটবেলায় আমি বুলিং-এর শিকার হয়েছি। কারণ, আমার লাল চুল ছিল, মুখে গুড়ি গুড়ি বাদামী দাগ ছিল। পাশাপাশি আমি দেখতে ইতালিয়ানদের মতো ছিলাম। এরকম হলে আপনি কি করতেন? আপনি হয়তো সমঝোতা করতেন, বন্ধুত্ব করার চেষ্টা করতেন।’

‘অভিযোগ কিংবা সমালোচনা, মারামারি, অপমান করা বাদ দিয়ে সমঝোতা করুন। এবং এটাই আমাদের এখন করা উচিত।’ যোগ করেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

July 13, 2026
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026

Latest News

বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

fifa

২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ শুরু হবে?

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

মেসি

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa