স্পোর্টস ডেস্ক: ভারতের কাছে দ্বিতীয় ও শেষ টেস্টেও হেরে গেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭৪ রানেই ৭ উইকেট হারিয়েছিল ভারত। সেখান থেকে অবিচ্ছিন্ন ৭১ রানের জুটি গড়ে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়েছেন শ্রেয়াস আয়ার ও রবিচন্দ্রন অশ্বিন।

ব্যাট হাতে আয়ারের চেয়েও বেশি আলো ছড়িয়েছেন অলরাউন্ডার অশ্বিন।

৬২ বলে ৪২ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। আয়ার অপরাজিত থাকেন ২৯ রানে। এর আগে, টেস্টের পঞ্চম ও শেষ দিনে ৪ উইকেটে ৪৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ভারত। শুরুতেই বল হাতে বাংলাদেশকে সাফল্য এনে দেন অধিনায়ক সাকিব আল হাসান। আগের দিনের অপরাজিত থাকা ‘নাইটওয়াচ ম্যান’ জয়দেব উনাদকাটকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন বাংলাদেশ অধিনায়ক। দলীয় সংগ্রহ তখন ৫৬।
হোয়াইটওয়াশ বাংলাদেশ

Advertisement

উনাদকাটের বিদায়ের পর উইকেটে আসেন ঋষভ পন্থ। এই মারকুটে উইকেটরক্ষক-ব্যাটারও টিকতে পারেনি বেশিক্ষণ। ৯ রান করে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। এরপর ৩৪ রান করা অক্ষর প্যাটেলকে বোল্ড করে দিয়ে টেস্টে নবমবারের মতো পাঁচ উইকেট শিকার করেন মিরাজ।

উল্লেখ্য, চট্টগ্রামে দুদলের মধ্যকার প্রথম টেস্টে ১৮৮ রানে জয় পেয়েছিল ভারত। আজকের জয়ের ফলে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল সফরকারীরা। ম্যাচসেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আর সিরিজসেরার পুরস্কার ওঠেছে চেতশ্বর পুজারার হাতে।

রেগে মাঠের মধ্যেই বাংলাদেশি ব্যাটারকে জামা খুলতে বললেন কোহলি (ভিডিও)

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.