Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ইতিহাস থেকে মুসলমানদের অবদানের কথা কখনোই মুছে দেয়া যাবে না
জাতীয় স্লাইডার

ইতিহাস থেকে মুসলমানদের অবদানের কথা কখনোই মুছে দেয়া যাবে না

By Saumya SarakarNovember 10, 20242 Mins Read

ইতিহাস থেকে মুসলমানদের অবদানের কথা কখনোই মুছে দেয়া যাবে না

Advertisement
জুমবাংলা ডেস্ক : পাঠ্যপুস্তকে মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরে শিক্ষা কারিকুলাম প্রনয়নের আহবান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন আওয়ামী প্রবর্তিত কারিকুলামে মুসলিম সুলতানদের বহিরাগত দখলদার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষা কাঠামোর নতুন কারিকুলামে জনআকাঙ্খার প্রতিফলন না ঘটলে অভিভাবক ও সাধারণ জনগনই এটা রুখে দেবে। ইতিহাস থেকে মুসলমানদের অবদানের কথা কখনোই মুছে দেয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার (০৯ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাংবাদিক শাহেদ মতিউর রহমান রচিত “আওয়ামী লীগের বিতর্কিত কারিকুলাম” বইয়ের প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মজলুম সম্পাদক মাহমুদুর রহমান এসব কথা বলেন অনুষ্ঠানে তিনি আরো বলেন, অতীতে সবসময়ই বাঙ্গালী হিন্দু সংস্কৃতি আমাদের মুসলমানদের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। এই কাজ গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে কোন প্রকার রাখঢাক না করে একতরফা-ভাবেই চালিয়ে দেয়া হয়েছে । অবশ্য স্বাধীনতার পর গত অর্ধ-শতাব্দী কাল থেকেই ইতিহাসকে বিকৃতি করার প্রচেষ্টা চালানো হয়েছে।

তিনি বলেন যে স্বাধীন সুলতানরা এদেশের স্বাধীনতার স্বপ্ন বহুকাল আগেই দেখেছিলেন সেখানে সেই সুলতানদেরই বহিরাগত দখলদার ও ভিনদেশী শাসক হিসেবে পাঠ্যবইয়ে উপস্থাপন করা হয়েছে। অবশ্য এটা নিয়ে এদেশের সচেতন মানুষ বিশেষ করে অভিভাবকরা নানাভাবে প্রতিবাদ জানিয়েছে। তারা পেজ-বুকসহ সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদ করেছেন। এখন সময় এসেছে পাঠ্যপুস্তকে বাঙ্গালী মুসলমানদের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। আমি মনে করি শাহেদ মতিউর রহমান লিখিত এই বইটি একটি সময়ের মাইলফলক হিসেবে আগামী দিনে সাক্ষী হিসেবে বিবেচিত হবে। আর এই কাজে অন্যদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মোটিভেশনাল স্পীকার ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি ও আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো: বরকত আলী, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান, নয়া দিগন্তের অনলাইন বিভাগের প্রধান মোহাম্মদ হাসান শরীফ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) গবেষণা ও প্রশিক্ষণ শাখার কর্মকর্তা কানু কুমার ঘোষ, এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন (ইরাব) সভাপতি ফারুক হোসাইন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের মহাসচিব মো: মিজানুর রহমান সরকার, বিশিষ্ট লেখক ও কলামিস্ট তারেকুল ইসলাম, বুক পয়েন্টের স্বত্বাধিকারী এম এ মুসা খান, বইয়ের প্রকাশক মোফাজ্জল হোসাইন রাসেল ও মো: নাসের উদ্দিন, এডভোকেট জিল্লুর রহমান, কৃষিবিদ নুরুজ্জামান, বিনিয়োগ ব্যবস্থাপনা গবেষক মোহাম্মদ আলী প্রমূখ।

ট্রাম্পের প্রশাসনে জায়গা পাবেন না নিকি হ্যালি ও মাইক পম্পেই

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa