রাত পোহালেই দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আগামীকাল বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) এই নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বার্তা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

তারা জানায়, ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক দল বা নির্বাচনী মার্কাকে সমর্থন করে না। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।
পোস্টে বলা হয়েছে, ‘ইনকিলাব মঞ্চ কোন দল বা মার্কাকে সমর্থন করে না। আপনার আসনের সবথেকে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দিন।’
এছাড়া গণভোট প্রসঙ্গে পোস্টে আরও উল্লেখ করা হয়, “গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিন।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


