Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ‘ইন্টারনেটে ঝড় তোলা’ অতিথির নাম প্রকাশ করলেন রোনালদো
খেলাধুলা ফুটবল

‘ইন্টারনেটে ঝড় তোলা’ অতিথির নাম প্রকাশ করলেন রোনালদো

By Md EliasNovember 21, 20242 Mins Read

বেশ একটা সময় ধরেই ইন্টারনেট দুনিয়াকে ব্যস্ত রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল মাঠে তার কীর্তি নিয়ে তর্ক-বিতর্ক আর আলোচনা তো চলছে নিয়মিত। তবে এসবের বাইরে গিয়েও রোনালদো এখন ইউটিউবার। ফুটবলের পাশাপাশি সামাজিক যোগাযোগের এই প্ল্যাটফর্মে সরব তিনি। সেখানেই ‘ইন্টারনেটে ঝড় তোলা’ অতিথিকে নিজের চ্যানেলে আনার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন এই ফুটবলার।

রোনালদো

Advertisement

সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের ইউটিউব চ্যানেলে কে অতিথি হয়ে আসছেন– তা নিয়ে জল্পনাকল্পনা ছিল বিস্তর। রোনালদোর জনপ্রিয়তা নিয়ে সংশয় নেই। ইউটিউব চ্যানেলে বিশেষ অতিথি আগমন নিয়ে তাই অনেক প্রশ্নই ঘুরছিল ভক্তদের মাঝে। তবে তাতে সবচেয়ে বেশি উচ্চারিত হয় লিওনেল মেসির নাম । সর্বকালের অন্যতম সেরা দুই তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষাই করছিলেন সকলে।

কিন্তু অবশেষে ইন্টারনেট দুনিয়াকে যেন কিছুটা হতাশই করেছেন রোনালদো। তার নতুন অতিথি যে লিওনেল মেসি নন। তবে যিনি আসছেন, তিনিও ব্যাপক জনপ্রিয়। আক্ষরিক অর্থেই ইন্টারনেট দুনিয়াতে ঝড় তোলার সক্ষমতা আছে তার।

ইউর ক্রিস্টিয়ানো চ্যানেলে অতিথি হচ্ছেন জেমস স্টেফেন ডোনাল্ডসন। মিস্টার বিস্ট নামেই যিনি সবচেয়ে বেশি পরিচিত। ‘মিস্টারবিস্ট’ নামক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের কর্ণধার তিনি। যার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩৩১ মিলিয়নের বেশি। ইউটিউবে এই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা সর্বোচ্চ, ভিডিও আছে আটশোর বেশি। প্রায় ২৭৯ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে দ্বিতীয়স্থানে টি-সিরিজ। দুশো মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আর কারো নেই।

মিস্টারবিস্টের অতিথি হওয়ার ঘোষণাটি খোদ রোনালদোই দিয়েছেন। নিজের চ্যানেলে ‘ইন্টারনেটে ঝড় তুলতে আমি সাক্ষাৎ করছি মিস্টারবিস্টের সঙ্গে’ শিরোনামে একটি অনুষ্ঠান প্রিমিয়ার করে রেখেছেন আল নাসরের পর্তুগিজ তারকা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ওই অনুষ্ঠান।

বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ দিচ্ছে আইএসডিবি-বিআইএসইডব্লিউ

উল্লেখ্য, রোনালদোর ইউটিউব চ্যানেলের নাম ইউআর ক্রিশ্চিয়ানো। মাত্র এক সপ্তাহের মধ্যেই সেখানে সাবস্ক্রাইবার সংখ্যা ৫০ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত ছাড়াও ফুটবল নিয়ে নিজস্ব ভাবনাচিন্তা শেয়ার করেন সেখানে। ভক্তদের উন্মাদনারও শেষ নেই ‘ইউআর ক্রিশ্চিয়ানো’কে নিয়ে। এবার সেই চ্যানেলেই অতিথি হচ্ছেন ইউটিউবের সর্বোচ্চ সাবস্ক্রাইবারের অধিকারী মিস্টার বিস্ট।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

June 25, 2026
ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

June 25, 2026
vini

ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

June 25, 2026

Latest News

Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

vini

ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa