Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ইব্রাহিমোভিচের জোড়া গোলে শীর্ষে এসি মিলান
খেলাধুলা ফুটবল

ইব্রাহিমোভিচের জোড়া গোলে শীর্ষে এসি মিলান

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 19, 20212 Mins Read
ইব্রাহিমোভিচের জোড়া গোলে শীর্ষে এসি মিলান
ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: দুই মাসের মধ্যে প্রথম মাঠে নেমেই জোড়া গোল করলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইস সুপার স্টারের ওই গোলের সুবাদে সোমবার সিরি এ লীগে কাগলিয়ারিকে ২-০ গোলে হারিয়েছে এসি মিলান। ফলে নগর প্রতিদ্বন্দ্বি ইন্টারকে টপকে এককভাবে লিগে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে নিয়েছে ক্লাবটি।

ম্যাচের ৭ম মিনিটে পেনাল্টি থেকে মিলানের হয়ে প্রথম গোলটি করেছিলেন ৩৯ বছর বয়সি ইব্রা। সার্ডিনিয়ায় অনুষ্ঠিত ম্যাচের বিরতি থেকে ফিরেই দ্বিতীয় গোল করেন তিনি।

২০১১ সালের পর প্রথমবারের মত লিগ শিরোপা জয়ের লক্ষ্য স্থির করেছে এসি মিলান। কোচ স্টেফানো পিউলি বলেন,‘ এই জয় মিলানের চেয়েও আমাদের নিজেদের জন্যই একটি ভাল লক্ষন। আমরা সবাই মিলে ক্লাবটিকে সেরা অবস্থানে ফেরাতে চাই। শেষ পর্যন্ত সেরা অবস্থান ধরে রাখার জন্য যা কিছু দরকার এই দলটি তা করবে।

সামনে আমাদের গুরুত্বপুর্ন ম্যাচ রয়েছে (শনিবার আটালান্টার মোকাবেলা করবে মিলান)। আমরা এখন সেই দিকেই মনোযোগ দিয়েছি। এরপর মার্চ এপ্রিলে দেখা যাবে আমরা কোথায় পৌঁছাতে পারলাম।’

Advertisement

ইনজুরির পর মাঠে ফিরে নিজের সেরা অবস্থানের প্রমান দিয়েছেন ইব্রাহিমোভিচ। তার সঙ্গে শিরোপা জয়ের মিশন আরো জোড়ালো করার জন্য জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখের সাবেক স্ট্রাইকার মারিও মানজুকিচকেও চুক্তিভুক্ত করতে যাচ্ছে মিলান। পিউলি কৌতুক করে বলেন,‘ তাকে পেলে ইব্রা নিজের দেখভাল করতে পারবেন।’

এই নিয়ে আট ম্যাচে ৫বার জোড়া গোল সহ মোট ১২টি গোল করেছেন সুইডিশ এই তারকা। তন্মধ্যে গত ২২ নভেম্বর নাপোলির বিপক্ষে করা গোল দুটিও রয়েছে। ওই ম্যাচের সময় উরুর ইনজুরিতে পড়ে সাইডলাইনে চলে যান ইব্রা।

ইব্রার অনুপস্থিতিতে ডিফেন্ডার থিও হার্নান্দেজ ও মিডফিল্ডার হাকান চাহানুগলো করোনা পজিটিভ হলে সংকটে পড়ে গিয়েছিল মিলান।

গতকাল পুরো ম্যাচে বল দখলে কাগলিয়ারির আধিপত্য থাকলেও ৭ম মিনিটে পেনাল্টি গোলে মিলানকে লিড এনে দেন ইব্রাহিমোভিচ। পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়িয়ে দেয় স্বাগতিকরা। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ফলে ০-১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

বিরতির পর ৫২ মিনিটে স্বাগতিকদের রক্ষণ ভেঙে দারুণ এক গোল করে মিলানকে দ্বিগুণ ব্যবধানে পৌঁছে দেন ইব্রা। বাকি সময় আর খেলায় ফিরতে পারেনি কাগলিয়ারি।

এই জয়ে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রাখলো এসি মিলান। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্টার মিলান। সূত্র: বাসস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa