Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ইমরানের সঙ্গে ইন্দোনেশিয়ার মেয়ে নিকির বিয়ে, উৎসুক জনতার ভিড়
জাতীয় বিভাগীয় সংবাদ

ইমরানের সঙ্গে ইন্দোনেশিয়ার মেয়ে নিকির বিয়ে, উৎসুক জনতার ভিড়

By Hasan MajorMarch 2, 20233 Mins Read

ইমরানের সঙ্গে ইন্দোনেশিয়ার মেয়ে নিকির বিয়ে, উৎসুক জনতার ভিড়

Advertisement
গোপাল হালদার, পটুয়াখালী: পটুয়াখালী জেলার বাউফলের ইমরান হোসেনের (২৫) প্রেমের টানে ৭ হাজার ৫৪ কিলোমিটার দীর্ঘ পথ পারি দিয়ে বাংলাদেশে এসেছে ইন্দোনেশিয়ার নাগরিক নিকা উল ফিয়া(২৩)। দুজনের ভাষা ভিন্ন। বড় হয়েছেন ভিন্ন সংস্কৃতিতে। এত অমিল থাকা সত্ত্বেও ভালোবাসার টানে আজ বিয়ে করেছেন তাঁরা। আর এই যুগলদের এক নজর দেখতে ভীড় করছে উৎসুক জনতা।

বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুর বাড়িয়া গ্রামের বাবা দেলোয়ার হোসেন ও মা বীথী আকতার দুই ছেলের মধ্যে বড় ছেলে ইমরান হোসেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। নিকি ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ানতোর মেয়ে। তার মায়ের নাম শ্রী আনি।

ইন্দোনেশিয়ার কন্যা নিকি উল ফিয়া বাউফলে আসার বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশপাশের লোকজন ভিনদেশি বউ দেখতে ওই বাড়িতে ভিড় করছেন। তবে ভাষা বুজতে পারছেন না কেউ।‌ স্বামী ইমরান ভাষান্তর করে সবাইকে বুঝিয়ে দিচ্ছেন।

জানা যায় যে, ২০১৬ সালে ফেসবুকে ইন্দোনেশিয়ার মেয়ে নিকির সঙ্গে পরিচয় হয় ইমরানের। প্রথমে বন্ধুত্ব হলেও পরবর্তী সময়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। নিকির পরিবারের কোনো আপত্তি না থাকায় ২০১৭ সালের ডিসেম্বরে বাংলাদেশে এসে যান ইমরানের বাউফলের বাড়িতে। কিন্তু তার বয়স ২১ বছর না হওয়ায় সে বার বিয়ে করতে পারেননি। দেশে ফিরে যান নিকি উল ফিয়া।

সোমবার রাতে বাংলাদেশে আবার আসেন নিকি উল ফিয়া। তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসেন ইমরান। আইনি প্রক্রিয়া শেষ করে নিয়ে যান বাউফলে। বুধবার রাত ৮টার সময় স্থানীয় কাজির উপস্থিতিতে ১০১ টাকা দেনমোহরে বিয়ে করেন ইমরান। আজ বিয়ের আনুষ্ঠিকতা শেষ পর্যায়ে। ইমরানের পরিবার ছোট পরিসরে বিয়ের আয়োজন করলেও বাড়িতে কানায় কানায় পরিপূর্ণ উৎসুক জনতা।

ইমরানের দাদা সিদ্দিক হাওলাদার বলেন, ‘জীবনে অনেক প্রেমের কাহিনি শুনেছি। কিন্তু প্রথমে বিয়ে করতে এসে ফিরে যাওয়ার পাঁচ বছর পর আবার কোনো বিদেশি মেয়ে এসে বাংলাদেশি কোনো ছেলেকে বিয়ে করেছে। এমন প্রেমকাহিনি শুনিনি। এমন বিয়েতে সাক্ষী হতে পেরে খুবই আনন্দিত।’

খাজুর বাড়িয়া গ্রামের বাসিন্দা ফিরোজ বিশ্বাস বলেন, ভিনদেশি বউ দেখতে আসছি। এলাকায় মানুষজন নতুন বউ দেখতে তো সবাই আসে। এই বউ তো আবার ইন্দোনেশিয়া থেকে আসছে। তারা সুখী হোক এই কামনা করি।

ইমরান হোসেন বলেন, নিকি সোমবার রাতে বাংলাদেশে আসে এরপর বুধবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এফিডেভিট করে তাকে বিয়ের জন্য বাড়িতে নিয়ে আসি। দুজনের ইচ্ছায় এক ডলার মান হিসাব করে ১০১ টাকা দেনমোহরে বিয়ে করি।

ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া বলেন, বাংলাদেশ আমার কাছে খুব ভালো লেগেছে। আজকের দিনের জন্য আমি খুব খুশি এবং আমি সারা জীবন বাংলাদেশ থেকে যাবো।

দাশপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এ,এন,এম জাহাঙ্গীর হোসেন বলেন, গতকাল রাতে তারা ১০১ টাকা দেনমোহরে বিয়ের কাজ সম্পন্ন। আজ বিয়ের শেষ পর্ব। স্বাভাবিকভাবে দূর-দূরান্তের মানুষ এমনিতেই আসবে। যেহেতু কনে ইন্দোনেশিয়া থেকে এসেছে। আমি তাদের দুজনের জন্য অনেক দোয়া করি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
মোশাররফ

পুলিশের বিভিন্ন ইউনিটে বড় রদবদল, সিআইডির প্রধান হলেন মোশাররফ হোছাইন

June 29, 2026
সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

June 29, 2026
অনুদান

ছাত্র আন্দোলনে নিহত ছেলের ‘অনুদানের টাকায়’ বাবার বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ

June 29, 2026

Latest News

মোশাররফ

পুলিশের বিভিন্ন ইউনিটে বড় রদবদল, সিআইডির প্রধান হলেন মোশাররফ হোছাইন

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

অনুদান

ছাত্র আন্দোলনে নিহত ছেলের ‘অনুদানের টাকায়’ বাবার বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ

ফখরুল

‘মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামী কখনও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি’

অনুপস্থিত

আকস্মিক পরিদর্শনে অফিসে অনুপস্থিতি, নরসিংদীর এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ

নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

শেখ হাসিনা

এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা

ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ডিএমপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa