
ইরানে একটানা সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব হামলার পরও ইরান মাথানত করতে নারাজ। স্থলপথে হামলা হলেও তা প্রতিহত করতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বৃহস্পতিবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে ট্রাম্প বলেন, এটা সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। তারা যা হারাতে পারে তার সবকিছুই হারিয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যে মন্তব্য করেছিলেন যে ইরান যুক্তরাষ্ট্র বা ইসরাইলি স্থল আক্রমণ মোকাবিলায় প্রস্তুত, সেটিও অযথা মন্তব্য বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প আরো বলেন, তিনি বর্তমান ইরানি নেতৃত্ব কাঠামোকে নির্মূল করে দিতে চান। তিনি বলেন, ‘আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের কিছু লোক আছে যারা আমার মনে হয় ভালো কাজ করবে।’
যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, স্থলপথে আমেরিকা হামলা চালালে তা প্রতিহত করতে তৈরি তারা। ইরান যুদ্ধবিরতি করতে বা এই নিয়ে আমেরিকার সঙ্গে কোনো সমঝোতা করার বিষয়টিও অস্বীকার করেন তিনি। -বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


