
ইরানে ২০১৮ সালে সরকার বিরোধী প্রতিবাদের সময় একজন নিরাপত্তাকর্মীকে হত্যার অভিযোগ ছিল নাভিদের বিরুদ্ধে। দেশের অর্থনৈতিক দুরাবস্থা এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছিলেনI নাভিদকে সহযোগিতার করার জন্য তাঁর দুই ভাইকেও কারাদণ্ড দেয়া হয়। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো, নাভিদের মৃত্যুদণ্ড আটকাতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নাভিদের হাতে নিহত সেই নিরাপত্তাকর্মীর নাম ছিল হাসান তার্কমান। টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি নেতাদের কাছে অনুরোধ জানিয়ে লিখেছিলেন, ‘আপনারা যদি কুস্তিগীর নাভিদ আফকারির প্রাণ রক্ষা করেন, তবে আমি তার সবিশেষ প্রশংসা করব।’ তবে ইরানের সরকার এসব অনুরোধ গ্রাহ্য করেনি।
এই ঘটনার নিন্দা জানিয়ে খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন ডাব্লিউপিএর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নাভিদ ছিলেন সেই হাজার হাজার ইরানিদের একজন, যিনি তার দেশের অর্থনৈতিক দুরাবস্থা এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। কিন্তু ইরানের রাষ্ট্রযন্ত্র মানবাধিকারের দাবিতে সোচ্চার হয়ে অহিংস প্রতিবাদে সামিল হওয়া একজন জনপ্রিয় অ্যাথলেটের প্রতি অন্যায় আচরণ করেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



