
আজ মঙ্গলবার বাদ যোহর পুরান ঢাকার তারা মসজিদে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার তাপস প্রয়াত ইরোজ আহমেদের জানাজায় অংশ নেন।
৩১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের জনপ্রিয় ও বর্ষীয়ান এই নেতার জানাজায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপসের সাথে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামালসহ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



