imageedit_1_9823430193

Advertisement

জুমবাংলা ডেস্ক : মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৬৪ মৌসুমি জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তিন লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।

রবিবার (২৭ অক্টোবর) রাতে লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার গণমাধ্যমকে এ তথ্য জানান। অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ ও লৌহজং থানা পুলিশের সদস্যরা অংশ নেয়।

ইদ্রিস তালুকদার জানান, লৌহজংয়ে পদ্মার বিভিন্ন পয়েন্টে দিনব্যাপী অভিযান চালিয়ে ৬৪ জন মৌসুমি জেলেকে আটক করা হয়। পরে এদের মধ্যে ৩৬ জন জেলেকে ১০ দিন করে কারাদণ্ড ও ২৮ জনকে সাতদিন করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুল ইসলাম। এছাড়া অভিযানে জব্দ করা তিন লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করাসহ ১৫০ কেজি মা ইলিশ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

অভিযান শেষে চারটি ট্রলার ডুবিয়ে দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা দোকানদার, রিকশাচালক ও শ্রমিক পেশায় নিয়োজিত। তারা সবাই মৌসুমি জেলে।

ডিমওয়ালা মা ইলিশের প্রজনন নিরাপদ করতে গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের সাত হাজার কিলোমিটার জলসীমায় সব ধরনের মাছ শিকার, মজুদ ও বিক্রি নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.