জুমবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের বাসায় গেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

Advertisement
রবিবার(২৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় ইশরাকের বাসায় এ বৈঠক হয়।
বৈঠক শেষে ইশরাক সাংবাদিকদের বলেন, ব্রিটিশ হাইকমিশনার সিটি নির্বাচনের সব মেয়র প্রার্থীদের সঙ্গে দেখা করছেন। আজকে আমার সঙ্গে দেখা করতে এসেছেন। নির্বাচনের পরিস্থিতি সম্পর্কে ওনার সঙ্গে কথা হয়েছে। এছাড়াও আজকে ওয়ারীতে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ওনাকে জানিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন আবু জাফর, এজাজ রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



