
ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার ও বৃহস্পতিবার (৫ মার্চ) দফায় দফায় এ হামলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি বাহিনী জানায়, এসব হামলার জবাবে সম্ভাব্য হুমকি প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ সক্রিয় রাখা হয়েছে। জীবন রক্ষার স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে।
সতর্ক সংকেত পাওয়া মাত্রই নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট নির্দেশনা পাওয়ার পরই কেবল আশ্রয়স্থল থেকে বের হওয়ার অনুমতি থাকবে বলেও জানানো হয়েছে।
বেসামরিক নাগরিকদের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাও কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


