
তিনি আরো জানান, রবিবার(১ নভেম্বর) রাত ৮টার দিকে জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলো- জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্য সোনাদীয়া গ্রামের দীপংকর চন্দ্র দাসের ছেলে বিপ্লব চন্দ্র দাস (২৭) ও ফুলক চন্দ্র দাস (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, সেন্টার বাজারে আটক দুই ভাই প্রকাশ্যে ইসলাম ও হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করে। এ সময় উপস্থিত লোকজন তাদের কথা শুনে ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
তদন্ত কাঞ্চন কান্তি দাস জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আটক আসামিদের বিরুদ্ধে মামলা হচ্ছে। ওই মামলার আলোকে তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



