চাকরি ডেস্ক : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন (আইবিএফ) একটি শীর্ষস্থানীয় কল্যাণমুখী সংগঠন। তাদের প্রধান কার্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠান/ প্রকল্পগুলোরর উল্লেখিত পদের জন্য গতিশীল, সক্ষম, স্ব-অনুপ্রাণিত, উদ্যমী ও বাংলাদেশের মেধাবী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করছে। প্রতিষ্ঠানটি কনসালট্যান্ট (এনআইসিইউ) পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন।

Advertisement
পদের নাম
কনসালট্যান্ট (এনআইসিইউ)

পদসংখ্যা
নির্দিষ্ট নয়

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে এমবিবিএস ডিগ্রিসহ এফসিপিএস/ এমডি পাস হতে হবে। এনআইসিইউ-এ ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন-ভাতা
বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের ৮ আগস্ট, ২০১৯ থেকে ২৯ আগস্ট, ২০১৯ তারিখের মধ্যে অনলাইনে (www.ibfbd.org/career) আবেদন করতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা জিপিএ ২.৫০-এর নিচে প্রাপ্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ চ্যানেলের মাধ্যমে আবেদন করতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। শুধু বাছাইকৃত ও বৈধ প্রার্থীদের নিয়োগের পরবর্তী প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হবে। ই-মেইল/ এসএমএসের মাধ্যমে যোগাযোগ করা হবে। লিখিত পরীক্ষা/ ব্যবহারিক পরীক্ষা/ ভাইভার জন্য কোনো টিএ/ ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতীত যেকোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।

আবেদনের শেষ তারিখ
২৯ আগস্ট, ২০১৯।

সূত্র : বিডিজবস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google