ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপহারসামগ্রী প্রদানের জন্য ঢাকার আশকোনাস্থ হজক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে।

ইসলামী ব্যাংকের হজ বুথ

Advertisement

১৬ এপ্রিল ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন।

এসময় ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান একেএম মাহবুব মোরশেদ ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামানসহ ব্যাংকের নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক প্রতিবছর আশকোনস্থ এ হজ ক্যাম্পে বুথ স্থাপনের মাধ্যমে হজযাত্রীদেরকে ব্যাংকিং সেবা, তথ্য ও হজে ব্যবহার উপযোগী উপহার সামগ্রী দিয়ে আসছে।

ব্যাংকিং সেবার মধ্যে হজযাত্রীদেরকে বাংলা টাকার বিনিময়ে বৈদেশিক মুদ্রা যেমন সৌদি রিয়াল ও ডলার সরবরাহ করা, হজ কার্ড প্রদান, ডেবিট ও খিদমাহ (ক্রেডিট) কার্ড এন্ডোর্সমেন্ট করে দেওয়া ও এটিএম বুথ সার্ভিস প্রদান করা হচ্ছে। কার্ডের মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে ভিসা লোগো সম্বলিত যেকোনো বুথ থেকে রিয়াল উত্তোলন করতে পারবেন।

আরও পড়ুনঃ রমজানজুড়ে বিকাশে রেমিটেন্স গ্রহণ করে পুরস্কার জিতলেন প্রবাসীর ২১ স্বজন

সেবাগ্রহণকারীদের ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ছাতা, হ্যান্ডব্যাগ, জুতোর ব্যাগ ও মিনায় পাথর নিক্ষেপের জন্য পাথর রাখার ব্যাগ প্রদান করা হয়। হজ পালনের নিয়মাবলি ও প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট ও হজ গাইডলাইন প্রদান করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.