
মঙ্গলবার বিকালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন। লেখক ও সাংবাদিক মুশতাক আহমেদ স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় সভাপতির বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
নূর বলেন, সংবিধান আমাকে প্রতিবাদ করার ক্ষমতা দিচ্ছে। সেখানে একজন পুলিশ কমিশনার কীভাবে ঘোষণা দেন যে মোদির বিরুদ্ধে কথা বললে দেশদ্রোহিতা হবে। পুলিশ সরকারের ঘুঁটি হিসেবে সংবিধান লঙ্ঘন করে তারাই দেশদ্রোহিতা করেছে। তিনি আরও বলেন, রাষ্ট্রের সংস্কার নিয়ে জ্যেষ্ঠরা এগিয়ে আসলে তরুণরা সাহসের সঙ্গে লড়াই করবে।
সভায় আরও বক্তব্য দেন- গণফোরামের সভাপতি ও প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরাম নেতা ও সংসদ সদস্য মোকাব্বের খান, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা নইম জাহাঙ্গীর, রাষ্ট্রচিন্তার দিদারুল ইসলাম ভূইয়া প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



