ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার মধ্যে ২ হাজার ১২৫টি পোশাক কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে।

মঙ্গলবার (২৬ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিএমইএ।
এতে বলা হয়, ঢাকা ও চট্টগ্রামে চালু রয়েছে মোট ২ হাজার ১৩৪টি কারখানা। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৭৯৪টি ও চট্টগ্রামে ৩৪০টি।
এপ্রিলের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১২৮টি কারখানা, যা শতকরা ৯৯ দশমিক ৭২ শতাংশ। এরমধ্যে রয়েছে ঢাকার ১ হাজার ৭৯০টি ও চট্টগ্রামের ৩৩৮টি কারখানা।
ঈদ বোনাস পরিশোধ করেছে মোট ২ হাজার ১২৫টি কারখানা, যা শতকরা ৯৯ দশমিক ৫৮ শতাংশ। এরমধ্যে রয়েছে ঢাকার ১ হাজার ৭৯০ টি ও চট্টগ্রামের ৩৩৫টি কারখানা।
এছাড়া মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করবে মোট ২ হাজার ২৩টি কারখানা, যা শতকরা ৯৪ দশমিক ৮০ শতাংশ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে, ২৪ ও ২৫ মে ঢাকা ছেড়েছে যথাক্রমে ১০৮টি ও ৬৬৪টি পোশাক কারখানার কর্মীরা। আজ ২৬ মে ঢাকা ছাড়বে যথাক্রমে ৭৭১টি পোশাক কারখানার কর্মী। আর আগামী ২৭ মে ২৫১টি পোশাক কারখানার কর্মীরা ঢাকা ছাড়বে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



