জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ঈদুল ফিতরের নামাজ আদায়ের আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সমবেত মুসল্লিদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অসৎ কাজ করেন না।

পরিকল্পনামন্ত্রী

তিনি বলেন, ‘আমি এই ঈদগাহ ময়দানে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন অন্যায় কাজ করেন না, অসৎ কাজ করেন না, উনার কোন নিজস্ব ব্যবসা-বাণিজ্য নাই।’

এম এ মান্নান বলেন, ‘শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। তিনি বাংলাদেশকে উচ্চপর্যায়ে নিয়ে যেতে চান। সেই লক্ষ্যেই দিনরাত কাজ করছেন তিনি।’

সুনামগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.